নাটকে বহুমাত্রিক চিন্তার মানুষ বাড়ছে : আহমেদ শাহাবুদ্দীন

Posted on: Thursday, January 31st, 2008
Comments: 0 | 50 views

নাটকে বহুমাত্রিক চিন্তার মানুষ বাড়ছে : আহমেদ শাহাবুদ্দীন

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে আপনার রচনায় ধারাবাহিক নাকট ‘স্বপ্নজাল’ সাড়া পাচ্ছেন কেমন?
অনেক ভালো সাড়া পাচ্ছি। হাসপাতাল কেন্দ্রিক নাটক তো যে কারণে আলাদা কিন’ আগ্রহ তৈরি হচ্ছে দর্শকদের মধ্যে। নাটকে আরো একটি বিষয় হলো বাবার সঙ্গে মেয়ের দ্বন্দ্ব। সব মিলিয়ে গ্রহণযোগ্য হয়ে উঠছে নাটকটি।

একটা প্রাইভেট ক্লিনিক নিয়ে নাটক লেখার মূল কারণ কী?
মনের তাগিদেই আসলে লেখা। আর এ ধরনের বিষয় নিয়ে নাটক তেমন হচ্ছে না। সবকিছু চিন্তাভাবনা করেই নাটকটির গল্প সাজিয়েছি।

‘রঙ্গিলা বাও’ নামের আপনার আরো একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে এটিএন বাংলায়। এই নাটকটি দর্শক জনপ্রিয়তা পেয়েছে কি?
হ্যাঁ, যতোদিন যাচ্ছে ততোই আলোচিত হচ্ছে নাটকটি। গ্রামীণ পটভূমিতে নাটকটি নির্মিত। গ্রামের বাউলদের কেন্দ্র করে নাটকটি লেখা হলেও সব ধরনের চরিত্রই এখানে উঠে এসেছে। অভিনয় শিল্পীরাও এসব চরিত্রে কাজ করছেন আনন্দ নিয়ে।

‘রঙ্গিলা বাও’ নাটকে আপনি আসলে কী তুলে ধরতে চেয়েছেন?
সত্যি কথা বলতে গ্রামে দাঁড়িয়ে পুরো বাংলাদেশকেই তুলে ধরার চেষ্টা করেছি নাটকটির মাধ্যমে। দেশে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীর মানুষ বাস করলেও সব গ্রামের চালচিত্র কিন’ একই। প্রকৃতপক্ষে মানুষগুলোও একই রকম। একই গ্রামের সহজ-সরল, জটিল-কুটিল সব ধরনের চরিত্রেই থাকে। এসব চরিত্রের মাধ্যমেই গোটা দেশের মানুষদের চরিত্র তুলে ধরার চেষ্টা করছি।

নতুন কোনো নাটকের প্রস’তি চলছে কি?
‘মনবাড়ি’ নামের নতুন একটি ধারাবাহিক নাটক লিখছি। নাটকটি প্রচারের অপেক্ষায় রয়েছে। ফেব্রচ্ছারিতেই একুশে টিভিতে প্রচার শুর” হবে।

সাংবাদিকতার পাশাপাশি ধারাবাহিক নাটক লিখছেন। সামলান কিভাবে?
আমার কাছে খুব একটা সমস্যা মনে হচ্ছে না।
দিনে অফিসের কাজ করি। আর রাতের বেলায় নাটক লিখি। এখানে একটা কথা বলে রাখা ভালো রঙ্গিলারা বাও নাটকটি আমার বেশ কিছুদিন আগের লেখা। কিন্তু কাকতালীয়ভাবে দুই নাটক প্রায় একই সময়ে প্রচার হচ্ছে।

আমাদের নাটকের বর্তমান হালচাল নিয়ে কিছু বলুন?
আগের তুলনায় অনেক ভালো ভালো মানের নাটক তৈরি হচ্ছে। নাটকে বিষয়বস’তে বৈচিত্র্যতা বাড়ছে। বহুমাত্রিক চিন্তার মানুষ বাড়ছে। যে কারণে নাটকও অনেক উন্নত হচ্ছে।

সূত্রঃ ভোরের কাগজ।

Leave a Reply

Bangla Video : Incoming search terms

  • নাটকে (1)