১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মুভি : বাবা আমার বাবা
ইলিয়াস কাঞ্চনের ডিরেকশনে নির্মিত প্রথম মুভি বাবা আমার বাবা মুক্তি পাচ্ছে ১৫ ফেব্রুয়ারি। মুভির কাহিনী লিখেছেন আবু অহিদ খান। সোসাল এ্যাকশন এ মুভির গল্পে দেখা যাবে সৎ পুলিশ অফিসার আমিন মোহাম্মদ। বৃদ্ধ মা, বাবা, স্ত্রী মীনা, একমাত্র শিশুকন্যাকে নিয়ে তার সংসার। স্বইচ্ছায়ই আমিন মোহাম্মদ পার্বত্য চট্টগ্রামের বান্দরবান থানায় কুখ্যাত অস্ত্র চোরাকারবারী জব্বর রোহিঙ্গা ও সুশান্তর হাত থেকে এলাকাবাসীর শান্তি ফিরিয়ে আনতে এখানে আসেন। এসআই সফিককে সঙ্গে নিয়ে তিনি রোহিঙ্গাদের আক্রমণ করে জব্বরকে এ্যারেস্ট করেন। রাতে রোহিঙ্গারা থানা আক্রমণ করে জব্বরকে ছিনিয়ে নেয়। আমিন খবর পেয়ে দ্রুত থানায় পৌছার পূর্বেই সুশান্ত তার পরিবারের ওপর আক্রমণ করে। জিম্মি করে ফেলে সফিককে। পালিয়ে যাওয়ার পথে মীনা সুশান্তের হাতে নিহত হয়। মায়ের হাত থেকে ছোট্ট সুখী পাহাড়ের অরণ্যে হারিয়ে যায়। সৃষ্টি হয় নানান নাটকীয়তা।
বাবা আমার বাবা মুভিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোসুমী, ফেরদৌস, দীঘি, শাকিল খান, ইলিয়াস কাঞ্চন, কাজল, মিজু আহমেদ, ওমর সানী, কাবিলা, শিবা সানু, প্রবীর মিত্র, আলী রাজ, ইশা, জনসহ অনেকে। সঙ্গীত পরিচালনা করেছেন মোস্তাক আহমেদ, ক্যামেরা মজিবুল হক ভূইয়া। মুভিটি সম্পাদনা করেছেন আমজাদ হোসেন। সন্ধানী কথাচিত্রের ব্যানারে মুভিটি মুক্তি পাবে বাবা আমার বাবা।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Ali Raj, Amzad Hossain, Ferdous, Ilias Kanchan, Kajal, Miju Ahmed, Mousumi, Omar Sani, Prabir Mitra, Shakil Khan, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, মৌসুমী
Evergreen Bangla Video 

76/ka nhort jatrabari Dhaka -1204
very good.
thankyou.
baba amar baba is a uptodate film.
thankyou