৬ বছর পর অভিনয়ে ফিরলেন নায়িকা মুনমুন

Moonmoonশাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় নির্মিত হচ্ছে নতুন মুভি আমার দাদুভাই। গল্প ও সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। গত ১৯ জানুয়ারি অনুষ্ঠানকে মহরতের পর দ্রুত গতিতে মুভির শুটিং এগিয়ে চলছে। ঢাকা, রাঙামাটি, কক্সবাজার, মালয়শিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে মুভিটি চিত্রায়িত হবে। এ মুভির মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর অভিনয়ে ফিরলেন অভিনেত্রী মুনমুন। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা সম্পর্কে তিনি বলেন, বিয়ে সংসার নিয়ে ব্যস্ততার কারণে অভিনয়ে সময় দিতে পারিনি। বাচ্চা একটু বড় হয়েছে পাশাপাশি আমাদের মুভির পুরনো খ্যাতি ফিরে আসতে শুরু করেছে। অভিনয় আমাকে গ্রহণ করলে আবারো ইনশাআল্লাহ নিয়মিত হবো। তিনি আরো বলেন, এ মুভিতে আমি একজন ভাতওয়ালীর চরিত্রে অভিনয় করছি। আশা করি, ক্যারেকটারটি দর্শকের ভালো লাগবে।

সোশাল অ্যাকশন এ মুভিতে মুনমুনের বিপরীতে অভিনয় করছেন সায়েম খান। এছাড়াও অভিনয় করেছেন রাজ্জাক, নিপুণ, নবাগত অনন্ত পারভেজ, সুজাতা, সুচরিতা, খলিল, কাবিলা, মিশা সওদাগর, প্রিন্স সরকার, নাসরিনসহ অনেকে।

মুভিতে মোট ছয়টি গান রয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন যৌথভাবে আলি আকরাম শুভ ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন কবির বকুল ও লুৎফুজ্জামান, গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রুকিশোর, বেবী নাজনীন, ডলি সায়ন্তনী ও কোমল, ড্রিম অনলিমিটের প্রথম নিবেদনে আমার দাদুভাই পর্দায় স্থান পাবে।

Bangla Video Tags: , , , , ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • মুনমুন (2)
  • নায়িকা (1)
  • cache:cw_V79LZRGoJ:video.evergreenbangla.com/tumi-ele-mone-holo-asif-akbar-and-baby-naznin/ bangla asif (1)
Free Membership. Join Now!