৫ বছর পর টিভি নাটকে টেলি সামাদ
পাচ বছর পর আবারো টিভি নাটকে অভিনয় করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত এ নাটকটির নাম রাখা হয়েছে স্পেশাল ফুর্তি। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আনজীর লিটনের লেখা গল্প নিয়ে নাটকটি প্রযোজনা করেছেন রফিকউদ্দিন। নাটকটি ২০ মার্চ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বিটিভিতে। টেলি সামাদ ছাড়াও এ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাফিসা, ফারজানা রহমান ছবি, আনিসুর রহমান মিলন, ফখরুল হাসান বৈরাগী, শাহীন, কবি আসলাম সানী প্রমুখ।
No tag for this post.
Evergreen Bangla Video 
Post Your Comments