সেন্সরের অপেক্ষায় রিয়াজ ও পূর্ণিমার কে আমি
কিছুটা ভিন্নতা নিয়ে নির্মিত হয়েছে নতুন মুভি কে আমি। পরিচালনা করেছেন ওয়াকিল আহমেদ। এ মুভিতে মানুষের পাশাপাশি ঘোড়া, সাপ, কুকুরসহ বেশ কিছু জীব-জন্তুকে অভিনয় করতে দেখা যাবে। যদিও মুভিটি ওয়েস্টার্ন আদলে রহস্যময় ভালোবাসার গল্প। এ ধরনের গল্প নিয়ে ২০ বছর পর মুভি নির্মিত হচ্ছে। এ সম্পর্কে নির্মাতা ওয়াকিল আহমেদ বলেন, ওয়েস্টার্ন আদলে মুভিটি ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে। গল্পটি অত্যন্ত চমৎকার। মুভিটি বড়দের পাশাপাশি বাচ্চাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। কক্সবাজার, সিলেটের দুর্গম পাহাড়ি এলাকাসহ ঢাকার মনোরম লোকেশনে মুভির শুটিং হয়েছে। এখন সম্পাদনার কাজ শেষ করে মুভিটি সেন্সর প্রদর্শনের অপেক্ষায় রয়েছে।
মুভির অভিনয় শিল্পীরা হলেন রিয়াজ, পূর্ণিমা, আলীরাজ, শিবা শানু, ড্যানি সিডাক, টেলি সামাদ, হাবিব খান। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন ফেরদৌস ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন।
কবির বকুল ও মনিরুজ্জামানের কথায় গান গেয়েছেন রুনা লায়লা, কনকচাপা, আসিফ ও এস আই টুটুল।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Raiz, ইলিয়াস কাঞ্চন, এস আই টুটুল, কবির বকুল, পূর্ণিমা, ফেরদৌস
Evergreen Bangla Video 

Post Your Comments