সুচিত্রা সেন সুস্থ হচ্ছেন
সুচিত্রা সেন এখন আগের চেয়ে অনেক সুস্থ। জ্বর একেবারেই নেই। শ্বাসকষ্ট আগের চেয়ে কম। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রাও বেড়েছে। এরই মধ্যে তাঁর পায়ে ফিজিওথেরাপি দেওয়া শুরু হয়েছে। এখন তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। গতকাল মঙ্গলবার বেলভিউ নার্সিং হোম সূত্রে এ তথ্যগুলো জানা গেছে।
ফিজিওথেরাপি শুরু করার পর তাঁর হাঁটুর ব্যথাও আগের চেয়ে কমেছে। গত রোববার থেকেই স্যালাইন দেওয়া বন্ধ। তবে এখনো তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে।
সুচিত্রা সেনের চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা· অনির্বাণ নিয়োগী বলেন, ‘আমরা আশা করছি, কয়েক দিনের মধ্যেই তিনি সম্পূর্ণ ভালো হয়ে উঠবেন।’
তবে কবে নাগাদ এই কিংবদন্তির অভিনেত্রী হাসপাতাল থেকে ছাড়া পাবেন, তা তিনি নিশ্চিত করে কিছু বলেননি।
গত রোববার মেয়ে মুনমুন সেন ও ঘনিষ্ঠ স্বজনেরা সুচিত্রা সেনের সঙ্গে দেখা করেন। ফুসফুসে সংক্রমণ নিয়ে তিনি সম্প্রতি বেলভিউ নার্সিং হোমে ভর্তি হন।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, মার্চ ০৫, ২০০৮
Bangla Video Tags: Suchitra Sen, সুচিত্রা সেন
Evergreen Bangla Video 

Post Your Comments