সিদ্ধান্ত পাল্টে নতুন দুই মুভিতে মৌসুমী
গত বছরের দেয়া ঘোষণা অনুযায়ী এ মার্চেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল চিত্রনায়িকা মৌসুমীর চলচ্চিত্র ক্যারিয়ার। কিন্তু নিজের সিদ্ধান্ত বদল করে এরই মধ্যে দুটি নতুন মুভিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা। মৌসুমী গত মাসে চাষী নজরুল ইসলাম পরিচালিত দুই পুরুষ মুভিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এর পরপরই সম্প্রতি আরো একটি নতুন মুভির কাজে হাত দিয়েছেন তিনি। বিশিষ্ট নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের নাম ঠিক না হওয়া একটি মুভিতে দেখা যাবে তাকে। আর এ নতুন মুভি দুটির শুটিং শুরু হচ্ছে এ মাস থেকেই। নতুন মুভিতে মৌসুমীকে নেয়া প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, মৌসুমী আমার খুব কাছের এবং প্রিয় একজন অভিনেত্রী। আমার নতুন মুভির চরিত্র অনুযায়ী মৌসুমীকে অপরিহার্য মনে হয়েছে বলেই তাকে কাস্ট করেছি। অবসরের ঘোষণা দিয়ে আবারো অভিনয়ে ফিরে আসার ঘটনা এবারই প্রথম নয়। তবে মৌসুমী অন্য সবার পথে হাটবেন না বলেই ধরে নিয়েছিল সবাই। কিন্তু আর সবার চেয়ে নিজেকে খুব একটা ব্যতিক্রম রাখতে পারলেন না তিনি। নতুন করে মৌসুমীর পথচলা কতোটা সফল হয় এখন দেখার বিষয় সেটাই।
Bangla Video Tags: মৌসুমী
Evergreen Bangla Video 

Post Your Comments