সাত বছরেও দেওয়া হয়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে না সাত বছর। পুরস্কারের এই জট কবে খুলবে তাও কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

সর্বশেষ ১৯৯৯ থেকে তিন বছরের পুরস্কার দেওয়া হয়েছিল ২০০১ সালে। এরপর ২০০৪ সালে পরবর্তী দুই বছরের পুরস্কার দেওয়ার জন্য সাদেক খানের নেতৃত্বে ১১ সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ডের সদস্যদের মধ্যে ছিলেন সুভাষ দত্ত, ববিতা, গাজী মাজহারুল আনোয়ারসহ অনেকে। জুরি বোর্ডের সদস্যরা ২০০২ সালের নয়টি এবং ২০০৩ সালের জন্য ১৮টি চলচ্চিত্র দেখেন। ২০০৪ সালের শেষ দিকে দুই বছরের জন্য বিজয়ীদের নাম সরকারিভাবেই ঘোষণা করা হয়। ২০০৫ সালের মাঝামাঝি সময়ে পুরস্কার দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও পরে আর তা দেওয়া হয়নি।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তুতি থাকার পরও নানা কারণে দুই দফা পুরস্কার দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়।

এদিকে ২০০২ ও ২০০৩ সালের পুরস্কারের স্বচ্ছতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। অশ্লীল ছবির দুই শিল্পী কাবিলা ও শানুকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত করায় তা নিয়ে সমালোচনা শুরু হয়। গত বছরের শেষ দিকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ হাসিনুর রহমান জানান, ওই দুই বছরের পুরস্কার বাতিল করা হয়েছে।
তাহলে ওই দুই বছরের পুরস্কারের কী হবে?

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আ ন ম বদরুল আমিন বলেন, ‘নতুন একটি জুরি বোর্ড গঠন করার প্রক্রিয়া এখন চলছে। এই জুরি বোর্ডই বিগত সময়ের ছবিগুলো দেখে পুরস্কারের জন্য বিজয়ীদের নাম চূড়ান্ত করবে এবং একসঙ্গে কয়েক বছরের পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

তবে ২০০২ ও ২০০৩ সালের পুরস্কারের কী হবে সে বিষয়ে তিনিও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি জানান, বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। নিশ্চয় তথ্য মন্ত্রণালয় শিগগিরই এ ব্যাপারে একটি সম্মানজনক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, মার্চ ০৫, ২০০৮

No tag for this post.

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

    Free Membership. Join Now!