সাঁতার শিখছেন লাক্স তারকা মিম

Bidya Sinha Saha Mimকথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে মুভি আমার আছে জল। এ মুভির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন লাক্স সুপারস্টার প্রতিযোগিতা ২০০৭-এর চ্যাম্পিয়ন বিদ্যা সিনহা সাহা মিম। আমার আছে জল মুভিটির কিছু সিকোয়েন্সের প্রয়োজনে সাতার কাটা শিখতে হচ্ছে মিমকে। সাতার কাটা প্রসঙ্গে মিম বলেন, সাতার শেখা খুব কষ্টের কাজ। আমি কয়েকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি। সাতার শিখতে গিয়ে পানিও খেয়েছি প্রচুর। তারপরও চেষ্টা করছি এবং আমি আশাবাদী শিগগিরই আমি সম্পূর্ণভাবে সাতার শিখতে পারবো। আগামী ফেব্রুয়ারি থেকে আমার প্রথম মুভি আমার আছে জল-এর শুটিং শুরু হবে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমি আমার যোগ্যতা দিয়ে দর্শকদের মন জয় করতে পারি।

Bangla Video Tags: ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • মিম (1)
  • bidya mim (1)
Free Membership. Join Now!

Bangla Blog