সবকিছু বাদ দিয়ে শুধু অভিনয়ই করছি
চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘৪২০’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এখানে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ। আজ তাঁর সঙ্গে কথোপকথন।
নাটকে কিসলু প্রতারণা করে অনেক দূর এগিয়েছে। কিসলু আর কত দূর এগোবে?
বাংলাদেশের মতো দেশে যত দূর যাওয়া যায়, তত দূরই যাবে কিসলুরা। তবে এর একটা শেষ আছে। কথায় আছে, চোরের দশ দিন আর গেরস্তের এক দিন। প্রতারণা করার মাধ্যমে কিসলু ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে। শেষে তার অবস্থা হবে চোর আর গেরস্তের মতো।
ব্যক্তিগত জীবনে আপনি নিজে কখনো এমন প্রতারকদের শিকার হয়েছেন?
না, তবে বাস্তব জীবনে প্রতারণার সঙ্গে নিজেকেও জড়াইনি। আমাদের চারপাশে বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত যেভাবে প্রতারণার মহোৎসব দেখেছি, তাতে চরিত্রটি নিজের মধ্যে ধারণ করে অভিনয় করতে কোনো সমস্যা হয়নি। আমাদের সমাজে যারা দুর্নীতি ও প্রতারণা করে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মুখোশ তো খুলে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে ৪২০ নাটকের গল্প পুরোপুরি মিলে গেছে। তাই নাটকটি দর্শকেরা গ্রহণ করেছে।
মাঝে অনেক দিন টিভি নাটকে আপনাকে দেখা যায়নি। কেন?
গত দেড় বছর নিয়মিতই কাজ করেছি। মাঝে আমার নিজের ব্যবসার দিকে একটু মন দিয়েছিলাম। তাই নাটকে ততটা নিয়মিত হতে পারিনি। তবে এর পর ফেরদৌস হাসানের মহানগর ও দহন ধারাবাহিকে কাজ করছি। ব্যাংককে মোহন খানের হঠাৎ সীমান্তে নাটকে কাজ করলাম। এখন সবকিছু বাদ দিয়ে শুধু অভিনয়ই করছি।
নাগরিক নাট্যসম্প্রদায়ের সাম্প্রতিক তিনটি প্রযোজনা ‘নাট্যত্রয়ী’, ‘ছায়ানট’ এবং ‘ত্রয়লাস ও ক্রেসিদা’ নাটকে আপনি অভিনয় করেননি কেন?
দলের চলতি অন্য দুটি প্রযোজনা রক্তকরবী ও কালসন্ধ্যা নাটকে আমি কাজ করছি। টিভি নাটকে শুটিংয়ের ব্যস্ততার কারণে মঞ্চের কাজ করতে পারিনি।
উৎসঃ প্রথম আলো।
Bangla Video Tags: Lutfar Rahman George, Mostafa Sarwar Faruki, মোস্তফা সারোয়ার ফারুকী
Evergreen Bangla Video 
Post Your Comments