শেষ পর্যন্ত বিয়ে করলেন সুবর্ণা মুস্তাফা

Subarna Mustafa - Bangla Video

প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফা ও বিশিষ্ট অভিনেত্রী হোসনে আরা মুস্তাফার মেয়ে সুবর্ণা মুস্তাফা এদেশের দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত, জনপ্রিয় এবং স্বনামখ্যাত অভিনেত্রী। তার অভিনয়ের সঙ্গে এদেশের মঞ্চ, চলচ্চিত্র এবং টেলিভিশনের দর্শকরা পরিচিত। ইংরেজি সাহিত্যের অত্যন্ত মেধাবী ছাত্রী, আবৃত্তি এবং অভিনয়ে আগ্রহী হন বাবা-মায়ের বিশাল বিচরণের মাধ্যমে। কেননা মিডিয়ার বড় মাপের শিল্পী গোলাম মুস্তাফার কন্যা হিসেবে সুবর্ণাকে সবাই যেমন পছন্দ করেন, বাবা-মায়ের প্রতিভার বাইরেও সুবর্ণার নিজের যে যোগ্যতা, নিজের যে প্রতিভা, নিজের যে সৃজনশীলতা তা সবাইকে চমকে দেয়ার মতো। যদিও খুব অল্পসংখ্যক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, তবে মঞ্চে ঢাকা থিয়েটার-এর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে অনেক উল্লেখযোগ্য নাটকে অভিনয় যেমন করেছেন তার চেয়ে অনেক বেশি নিজেকে উপস্থাপন করেছেন টিভি পর্দায়। এক সময় একচেটিয়া বিটিভিতে, পরবর্তী পর্যায়ে প্রায় সব টিভি চ্যানেলে সুবর্ণাকে দেখা যায় অতি উজ্জ্বল তারকা হিসেবে।

অভিনেত্রী সুবর্ণা এদেশে একমাত্র দৃষ্টান্ত এ বিষয়ে দ্বিমত করার কোনো কারণ নেই, যুক্তি নেই। মঞ্চে অভিনয় করার সময় থেকে রাইসুল ইসলাম আসাদ, টিভিতে অভিনয় করার সময় থেকে আফজাল হোসেনের সঙ্গে তার নাম জড়িয়ে অনেক প্রচারণা হয়েছে। এ বিয়ে হয়ে যায় এমন গরম খবর চলা অবস্থায় হঠাৎ করেই সুবর্ণা বিয়ে করে ফেলেন আর এক প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদীকে। যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ঘোষণা সোনার গহনাবিহীন বেলী ফুলের গহনায় সাজিয়ে বিয়ে করেন। সেই ঘরে একটি সন্তানও ছিল। তারপরও সুবর্ণা এবং ফরিদীর বিয়েকে তাদের প্রিয় দর্শকরা আনন্দচিত্তে গ্রহণ করেন। এক ঘরে, এক সংসারে, একই সঙ্গে জুটি হিসেবে দুজনকে দেখে দেখে দুই দশকেরও বেশি সময় কাটিয়ে দেন দর্শকরা। মাঝে মধ্যে বুদবুদের মতো সুবর্ণা-ফরিদীর ঘর ভাঙছে এমন রটনা শোনা গেলেও তা আবার হাওয়ায় মিলিয়ে গেছে।

কিন্তু শেষ পর্যন্ত সেই গুজবই সত্যি হলো সুর্বণা-ফরিদীর ঘর ভাঙলো। প্রথমে তারা দুজন আলাদা বসবাস শুরু করলেও কিছুদিনের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স চলাকালীন অবস্থায় সুবর্ণার মা বিশিষ্ট অভিনেত্রী হোসনে আরা মুস্তাফা মারা গেলেন। সেই মৃত্যুর খবর পুরনো হওয়ার আগেই সুবর্ণা বিয়ের পিঁড়িতে বসলেন। এবার তার বর তার চেয়ে ১৬ বছরের ছোট একজন নির্মাতা। নাম বদরুল আলম সউদ। যে সুবর্ণা-শম্পা, মিতা চৌধুরী, জলি, বিজরী, সাবেরী আলম অভিনীত ডলস হাউজ-এর নির্মাতা, এ নাটকটির প্রযোজক আর এক অভিনেত্রী আফসানা মিমি, যে নিজেও এক সময়ে স্বামী রাকায়েতকে ডিভোর্স দিয়ে অনেকটা সময় টনি ডায়াস-এর অন্তরঙ্গ বন্ধু এই অপবাদ নিয়ে এখন নির্ঝঞ্ঝাট নির্মাতা ও প্রযোজক হিসেবে মিডিয়ায় কাজ করে চলেছেন। সবাই জানের সুবর্ণা ও সউদ-এর এই বিয়ের মধ্যস্থতাকারীর ভূমিকা তিনিই পালন করেছেন। সুবর্ণার এই বিয়ে নিয়ে নাটকপাড়ায় অনেক আলোচনা। কেউ বলছেন, এই বয়সে ওকে বিয়ে করার কি প্রয়োজন ছিল। কেউ বলছেন, বিয়ে যদি করতেই হলো তাহলে এত ছোট কাউকে কেন? অনেকে বলতে চাচ্ছেন, এ বিয়ে আবার ভাঙবে না তো?

আমরা মনে করি যার যার জীবন তার তার পছন্দ। ঘর-বর এটাও সেই পছন্দের আওতায় পড়ে। সুতরাং সুবর্ণা বিয়ে করেছেন তার বর তারচেয়ে বয়সে অনেক ছোট এটা কোনো বিষয় নয়। ফরিদীর সঙ্গে বনিবনা হয়নি, তিনি তাকে ছেড়ে দিয়েছেন। সউদকে তার পছন্দ হয়েছে তিনি তাকে বিয়ে করেছেন। এটা তিনি করতেই পারেন। ইচ্ছা এবং পছন্দের ক্ষেত্রে কোনো জোরজবরদস্তি চলে না। আমরা সুবর্ণাকে অভিনন্দন জানাই। সুবর্ণার আগামী দিন সুন্দর ও শান্তিময় হোক এই কামনা করি।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Video Tags: , ,

Related Bangla Video Posts:

One Response to “শেষ পর্যন্ত বিয়ে করলেন সুবর্ণা মুস্তাফা”

» Post Your Comments...
hasan

sorry………………………………………………………………………………………………………………………………………i thing sideaffect for banglai women

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • subarna mustafa (2)
  • সুবর্ণা মুস্তাফা (1)
  • বিয়ে (1)
  • cache:lx-bHRTgitwJ:video.evergreenbangla.com/ei-somoy-bangla-natok-by-mostafa-sarwar-faruki/ bangla natok house full (1)
  • cache:QRb89yuhXDwJ:video.evergreenbangla.com/420-bangla-natok-by-mostafa-sarwar-faruki/ www.bangladeshi natok.com (1)
  • cache:reTJLlgc8UIJ:video.evergreenbangla.com/tumi-amar-emoni-ek-jon-salman-shah-and-shabnur/ bangla.video.film (1)
  • cache:MfL8PHR-7XEJ:video.evergreenbangla.com/ bangla video (1)
  • www.bangladeshi natok.com (1)
  • Subarna Mostafa (1)
Free Membership. Join Now!