শুরু হয়েছে ঢাকা পদাতিক এটলাস নাট্য উৎসব
মৃতের শ্মশানে নাচো মৃত্যুঞ্জয়ী মহাশক্তি-এ স্লোগান নিয়ে ২ এপ্রিল থেকে শুরু হয়েছে ঢাকা পদাতিক এটলাস নাট্য উৎসব-০৮। উৎসবের আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। উৎসব চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ২ এপ্রিল এ নাট্য উৎসবের উদ্বোধন করেন লেখক সৈয়দ শামসুল হক।
সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উৎসবের পৃষ্ঠপোষক এটলাস ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংসের চেয়ারম্যান হাবিবুর রহমান, রামেন্দু মজুমদার, ম. হামিদ, নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, নাদের চৌধুরী, মিজানুর রহমান, গাজী জাকির হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চস্থ হয় ঢাকা পদাতিকের নাটক জলদাস। ৩ এপ্রিল মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটারের নাটক নিমজ্জন। ৪ এপ্রিল মঞ্চস্থ হয় লোকনাট্যদল (সিদ্ধেশ্বরীর) নাটক কঞ্জুস। ৫ এপ্রিল মঞ্চস্থ হবে ইনডিয়া থেকে আসা নাট্যদল অনিকের পরিবেশনায় নাটক দ্বিতীয় বসন্ত। ৬ এপ্রিল এই একই দলের পরিবেশনায় নাটক সময়ের আবর্তে। ৭ এপ্রিল নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক ছায়ানট। ৯ এপ্রিল আরণ্যক নাট্যদলের নাটক সংক্রান্তি। ১০ এপ্রিল ইনডিয়ান লোককৃষ্টিদলের পরিবেশনায় নাটক ইহাই সত্যি? ১১ এপ্রিল এই একই দল মঞ্চস্থ করবে হিংটিং। এটি অনুষ্ঠিত হবে বিকাল ৪-৬টায়। একইদিন সন্ধ্যা ৭টা থেকে একই ইনডিয়ান দল লোককৃষ্টি মঞ্চস্থ করবে নাটক হিংটিং। ১১ এপ্রিল ছাড়া সব দিনই নাটকগুলো শুরু হবে সন্ধ্যা ৭টায়।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: নাদের চৌধুরী, রামেন্দু মজুমদার, সৈয়দ শামসুল হক
Evergreen Bangla Video 

Post Your Comments