শুরু হচ্ছে ধারাবাহিক নাটক কুসুম কুমারী
বাংলাভিশনে শুরু হচ্ছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক কুসুম কুমারী
এ ডি দুলালের রচনা ও তাহের শিপনের পরিচালনায় আগামী মাস থেকে বাংলাভিশনে সম্প্রচারিত হবে ৫২ পর্বের ধারাবাহিক নাটক কুসুম কুমারী।
অভিনয়ে আবুল হায়াত, মীম, জিতু আহসান, মাজনুন মিজান, স্নিগ্ধা মোমিন, তারেক স্বপন, ওবিদ রেহান, পরেশ আচার্য, শিরিন আলম ও অন্যরা।
নাটকের কাহিনী এ রকম- সিরাজ সাহেব বিপত্নীক। একজন সৎ ব্যবসায়ী। তার স্পিনিং মিলস, প্রাইভেট হসপিটাল, ওষুধ ফ্যাক্টরি, গার্মেন্ট, বিস্কিট ফ্যাক্টরি এমনকি একটি সুপার মার্কেটও রয়েছে। কিন্তু তার পছন্দ গ্রাম। গ্রামের মধ্যে যে প্রকৃতি রয়েছে তার মায়া সিরাজ সাহেব আজীবন ধরে রাখতে চান। পল্লীপ্রেমিক এ বিপত্নীক পুরুষ তাই ঢাকা শহরের কোলাহল ছেড়ে ঢাকার পাশেই তার বাড়িতে অবস্থান করে ব্যবসা পরিচালনা করেন। সিরাজ সাহেবের মেয়ে নেই। দুই ছেলে আপন ও অপু। বড় ছেলে আপন বুদ্ধির খেলায় ছোট ভাই অপুর কাছে সব সময়ই হার মানে। অন্যদিকে অপু বাবা সিরাজ সাহেবের সঙ্গে পাল্লা দিতে গিয়ে পারে না, বারবারই সে বাবার কাছে হার মানে। বাবার স্নেহে দুজনই অনেকটা এলোমেলো জীবনযাপন করে। সম্পদ ও প্রাচুর্যের মোহে আপন-অপু যেন উচ্ছন্নে না যায় সেজন্য দুই ছেলেকেই সিরাজ সাহেব কঠিন শাসনে রেখেছেন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই বাধন একটু একটু করে শিথিল হয়ে যায়। সিরাজ সাহেব এখন পর্যন্ত কোনো ছেলেকে ব্যবসায়ের মধ্যে জড়াননি। তার বন্ধু শওকতকে নিয়ে তার ব্যবসা পরিচালনা করেন।
সিরাজ সাহেবের ইচ্ছা পড়াশোনা শেষে ছেলেরাই খুজে নিতে চেষ্টা করবে তাদের কর্মজীবন। তাদের হাতে ধরে তিনি ব্যবসা শেখাতে রাজি নন। নিজেদের গরজে যতোটুকু তারা শিখবে সেটাই আসল শিক্ষা। তারা যদি সুনাগরিক হয়ে বিকশিত হয়, তাহলে তারা নিজেরাই খুজে নিতে পারবে তাদের ভবিষ্যৎ, তাদের কর্মজীবন। তিনি ছেলেদের উদ্বুদ্ধ করতে চেষ্টা করেন একজন আসল খাটি হয়ে জীবনযাপন করতে। দুজনই লেখাপড়া শেষ করে ফেলেছে। এবার সংসার ও কর্মজীবনের শুরুতেই এ নাটকের কাহিনী শুরু।
সূত্রঃ যায়যায়দিন।
No tag for this post.
Evergreen Bangla Video 
Post Your Comments