শুক্রবার মুক্তি পাচ্ছে মুভি বাবা আমার বাবা
ইলিয়াস কাঞ্চনের ডিরেকশনে আগামীকাল মুক্তি পাচ্ছে নতুন মুভি বাবা আমার বাবা। দীর্ঘদিন অভিনয় করলেও এ মুভির মাধ্যমে ডিরেকশনে প্রথম এলেন ইলিয়াস কাঞ্চন। ডিরেকশনে আসা প্রসঙ্গে তিনি বলেন, অনেক আগে থেকেই ভেবেছিলাম ডিরেকশনে আসবো। তবে পরিবেশ অনুকূলে ছিল না। এখন ভালো পরিবেশ ফিরতে শুরু করেছে। ডিরেকশন একটা কঠিন কাজ। কনটিনিউ করার চিন্তা আপাতত মাথায় নেই। সোশাল অ্যাকশন এ মুভিটি ক্যামেরায় ধারণ করেছেন মুজিবুল হক ভূইয়া, সম্পাদনা করেছেন আমজাদ হোসেন, সঙ্গীত পরিচালনা করেছেন মোস্তাক আহমেদ। মোট ৫টি গান রয়েছে মুভিতে। বাবা আমার বাবা মুভিতে অভিনয় শিল্পীরা হলেন- দীঘি, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, মৌসুমী, শাকিল খান, কাজল, মিজু আহমেদ, ওমর সানী, কাবিলা, শিবা শানু, ইশাসহ আরো অনেকে। সন্ধানী কথাচিত্রের ব্যানারে মুভিটি মুক্তি পাবে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Ferdous, Ilias Kanchan, Mousumi, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, মৌসুমী
Evergreen Bangla Video 

Post Your Comments