শাবনূর ফেরদৌসের মুভি ছোট বোন
ছোট বোন মুভিতে ফেরদৌস ও শাবনূরসুজাউর রহমান সুজা পরিচালিত ছোট বোন মুভিটি আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে। সাকো ফিল্মসের পরিবেশনায় মুভিটি প্রযোজনা করেছেন ফখরুজ্জামান মিল্লাদ। এ মুভিটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এ হাউসের নিজস্ব কিছু সমস্যার কারণে মুভিটি মুক্তি দিতে অপারগতা প্রকাশ করেন মুভির প্রযোজক। ঈদুল আজহায় শাবনূর অভিনীত কঠিন প্রেম ও বিয়াইন সাব মুভি মুক্তি পায়। মুভি দুটি ব্যবসায়িকভাবে সফল হয়েছে। দর্শকরাও শাবনূরের অভিনয় দেখে আনন্দিত। শাবনূরের ওপর আবার আস্থা ফিরে এসেছে চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকদের। তাই তারা শাবনূরকে দিয়ে মুভি নির্মাণে উদ্বুদ্ধ হচ্ছেন। শাবনূর অভিনীত ছোট বোন মুভিটি নিয়ে খুব আশাবাদী মুভির প্রযোজক। এ মুভিতে শাবনূর প্রথমবারের মতো রুবেলের সঙ্গে অভিনয় করেছেন। মুভির চিত্রগ্রহণ করেছেন আসাদুজ্জামান মজনু। সম্পাদনা করেছেন হুমায়ুন কবির। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মুভির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তৈয়বুর রহমান। মুভির অভিনয় শিল্পীরা হলেন, রুবেল, শাবনূর, ফেরদৌস, সিমলা, নিহা, শিবা সানু ও নান্টু রাজ প্রমুখ। মুভির কাহিনী ও সংলাপ করেছেন মজতবা সউদ।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Ferdous, Rubel, Shabnur, ফেরদৌস, শাবনুর
Evergreen Bangla Video 
Post Your Comments