লিওনার্দো দা ভিঞ্চির সেই মোনা লিসা নিয়ে এবার নাটক
লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত ছবি মোনালিসাকে নিয়ে এবার নাটক নির্মাণের উদ্যোগ নিচ্ছেন ইটালি প্রবাসী এক বাংলাদেশি। নতুন এ নির্মাতার নাম কৌশিক হোসেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে পাস করে ইটালি প্রবাসী হন। নাটকটির কাহিনী লেখাও প্রায় শেষ। নাটকটির কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। নাটকটিতে অভিনয় করার ব্যাপারে তারিন ও মাহফুজের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল নাগাদ নাটকটির কাজ শুরু হতে পারে। তবে নাটকটিতে শেষ পর্যন্ত কারা অভিনয় করবেন তা ঠিক হবে আগামী মার্চে। নাটকটির শুটিংও হবে লিওনার্দো দা ভিঞ্চির নিজ শহর ইটালিতে। নাটকটির কাহিনীতে দেখা যাবে একজন তরুণ ডাক্তার একান্ত শখের বসেই ছবি আকেন। ইতিমধ্যে এ ডাক্তার ছেলেটি পছন্দ করে ফেলেন চারুকলায় পড়ুয়া একটি মেয়েকে। এক সময় তারা পালিয়ে বিয়ে করে ফেলেন কিন্তু তাদের এ পালিয়ে বিয়ে করা যেন কিছুতেই মেনে নিতে পারে না মেয়েটির পরিবার। তারা মেয়েটিকে কিছুদিন ঘরে আটকে রাখে। আর মেয়েটির পরিবার থেকে ছেলেটিকে জানানো হয় মেয়েটির আবার নতুন করে বিয়ে দিয়েছেন তারা। নতুন বরকে নিয়ে মেয়েটি এখন ইটালিতে অবস্থান করছে। মেয়েটির ওপর রাগ করে ছেলেটি সিদ্ধান্ত নেয় সে আর ডাক্তারি করবে না। তাকে অনেক বিখ্যাত একজন হতে হবে। এভাবেই এগিয়ে চলে নাটকটির কাহিনী।
সূত্রঃ যায়যায়দিন।
No tag for this post.
Evergreen Bangla Video 
Post Your Comments