যদি বউ সাজো গো মুভির মহরত
চিত্র পরিচালক এফ আই মানিকের পরিচালনায় যদি বউ সাজো গো মুভির শুভ মহরত সম্প্রতি শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে এন্ড্রু কিশোর ও রুনা লায়লার গান রেকর্ডিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বনলতা বাণীচিত্রের ব্যানারে মুভিটি প্রযোজনা করছেন মোঃ আকবর আলী। মুভির সঙ্গীত পরিচালনা করছেন আলাউদ্দিন আলী। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুভির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক, কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, রুনা লায়লা ছাড়াও চলচ্চিত্র জগতের গণ্যমান্য ব্যক্তিরা। মুভির পাচটি গানে কণ্ঠ দিচ্ছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, আসিফ, এস আই টুটুল, কনকচাপা, সাবিনা ইয়াসমিন ও মনির খান। অভিনয় শিল্পীরা হলেন শাকিব, অপু বিশ্বাস, সুচরিতা, মিশা সওদাগর, ডন, আহমেদ শরীফ, আফজাল শরীফ, রতন, শিবা, সানু প্রমুখ। মুভির কাহিনী রোমান্টিক সামাজিক অ্যাকশন নির্ভর। আগামী ১১ জানুয়ারি থেকে মুভির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন এর প্রযোজক।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Andrew Kishore, Asif Akbar, Kanakchapa, Monir Khan, Runa Laila, Sabina Yasmin, SI Tutul, এন্ড্রু কিশোর, এস আই টুটুল, সাবিনা ইয়াসমিন
Evergreen Bangla Video 
Post Your Comments