মৌলভীবাজারের মাটিতে আমার আছে জল

Amar Achhe Jol - Bangla Videoআমার আছে জল মুভির একটি দৃশ্যে ফেরদৌস, জাহিদ হাসান ও লাক্স স্টার মীমকুলাউড়া মাতিয়ে গেলেন হুমায়ূন আহমেদ ও তার সঙ্গীরা। দেশের খ্যাতিমান ঔপন্যাসিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের আমার আছে জল নিয়ে এক ঝাক নাট্যকর্মীর পদভারে মুখর হয়ে উঠেছিল কুলাউড়ার ঐতিহ্যবাহী সিআরপি গেস্ট হাউস। ব্রাহ্মণবাজারের ঐতিহ্যবাহী চা বাগানের সবুজ সমারোহের মধ্যে অবস্থিত সিআরপি গেস্ট হাউস তিন সপ্তাহ ধরে ছিল মুখরিত। এক থেকে শত, হাজার তারপর লাখ থেকে কোটি জলকথা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কুলাউড়াসহ শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার বনাঞ্চলে। আর মাত্র কয়েক দিন পর সেলুলয়েডের ফিতায় বন্দি হয়ে পৃথিবী থেকে ছড়িয়ে পড়বে বৃহত্তর মৌলভীবাজার জেলার নৈসর্গিক সৌন্দর্য। আর এখানকার ইতিহাস ঐতিহ্যের ঘ্রাণ, পাহাড়, নদী, পাখির কোলাহল, বৃটিশদের নির্মিত রেল স্টেশন, গায়ের বধূ থেকে শুরু করে কতো কিছু না উঠে আসবে দেশ বরেণ্য ঔপন্যাসিক হুমায়ূন আহমদের হাত ধরে। আমরা জানতে পারবো অজানাকে। দুটি পাতা একটি কুড়ির দেশ মৌলভীবাজার জেলা। কি নেই মৌলভীবাজারে। যাকে প্রথমবার দেখতে এসে মুভি নির্মাণের কথা ভাবলেন নির্মাতা হুমায়ূন আহমেদ। শুধু তাই নয়, এক ঝাক নবীন-প্রবীণ নাঠ্যকর্মীকে নিয়ে চলে এলেন মৌলভীবাজারে। তার নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ও ঘুরে দেখা মৌলভীবাজারের বাস্তব চিত্র ফুটিয়ে তুললেন নিটল প্রেমের মুভি- আমার আছে জলের মাধ্যমে। মৌলভীবাজার থেকে তৃপ্ত হয়ে ফিরলেন হুমায়ূন আহমেদ। কুলাউড়া তথা জেলাবাসীর পরম ভালোবাসা, ভালো লাগাকে সঙ্গী করে ফিরলেন। আবার ছুটে আসবেন এ কুলাউড়া তথা সিলেটে- এমন প্রতিশ্রুতিও দিলেন। কি আছে আমার আছে জল মুভিতে- স্বপ্ন, প্রেম, সুন্দর করে বেচে থাকা। এক ঝাক নবীন-প্রবীণ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন মুভিটিকে। নায়ক ফেরদৌস থাকতেন আমেরিকায়। নিজের মাতৃভূমিকে দেখার জন্য ছুটে আসেন সুদূর আমেরিকা থেকে। দেখা হয়ে যায় নায়িকা মীমের সঙ্গে। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অন্য চরিত্রে খ্যাতিমান জাহিদ হাসান। মীম ভালোবাসে জাহিদ হাসানকে কিন্তু জাহিদ হাসানের সম্পর্ক অন্য নায়িকা শাওনের সঙ্গে। এক সময় মীম চলে যেতে চায় পৃথিবী ছেড়ে। ঝাপ দেয় জলে। এভাবে মুভির কাহিনীটি নির্মিত হয়, যাকে বলা যায় নিটল প্রেমের মুভি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত হুমায়ূন আহমেদের চিত্রনাট্য পরিচালনায় অভিনয় করেন ফেরদৌস, জাহিদ হাসান, শাওন, গত বছরের লাক্স সুন্দরী মীম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডা, এজাজ আহমেদ, সালেহ আহমেদ, মনিরা মুনমুন আহমেদ, শিশু শিল্পী রুদ্র, ওয়াকা ও অন্তিক। এছাড়াও রয়েছেন মালিহা এবং জারমিনি। শুটিংয়ের সময় হুমায়ূন আহমেদ বলেন, এ বছর শুরুতে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলাম। বাইক্কা বিল, লাউয়াছড়া ঘুরে দেখে আমি সত্যি অভিভূত। হাওরের কিছু দৃশ্য আমাকে উৎসাহ, উদ্দীপ্ত ও মুগ্ধ করে। চোখে না দেখলে বুঝতে পারতাম না কতো সুন্দর মৌলভীবাজার জেলা। এক সময়ে মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট ঘুরে দেখি। মুভির কাজ শেষ করে সিলেটে হযরত শাহজালাল ও শাহপরাণের (র) মাজার জিয়ারত করে আমি তৃপ্ত। বিশেষ করে খুব ভালোভাবে উপভোগ করলাম। এ এলাকার দর্শক অত্যন্ত ভালো। আমি আবার আসবো নৈসর্গিক সিলেটে। সিলেট আমার কাছে অতি প্রিয় স্থান।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Video Tags: , ,

Related Bangla Video Posts:

One Response to “মৌলভীবাজারের মাটিতে আমার আছে জল”

» Post Your Comments...
anwar

its realy nice thank you jahid hasan and humayun ahmed.going 2 moulovibazar.thank you.

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • bangla video (3)
  • bangla (2)
  • cache:ci-eP3dsEJkJ:video.evergreenbangla.com/parabat-priya-পারাবত-প্রিয়া/ indian.bangla.movies (1)
  • cache:MfL8PHR-7XEJ:video.evergreenbangla.com/ bangla natok bangla drama (1)
  • cache:FRWpeHuI_mYJ:video.evergreenbangla.com/ei-din-sei-din-konodin-salman-shah-shabnur/ bangla move (1)
  • evergreen bangla (1)
Free Membership. Join Now!

Bangla Blog