মান-অভিমানের গল্প নিয়ে নাটক সাগর সঙ্গমে

শাহজাদা মামুনের রচনা ও পরিচালনায় তৈরি হয়েছে নাটক সাগর সঙ্গমে। ভালোবাসা, মান-অভিমানের কারণে যে নিঃসঙ্গতা দেখা দেয় যার ফলে হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয় তারই বহিঃপ্রকাশ ঘটেছে এ নাটকে। নাটকের কাহিনীতে দেখা যাবে, প্রেমিক রজতের বিরহে অভিমান করে নিশু শহর ছেড়ে চাকরি নেয় কক্সবাজারে। নিশুর অভিমান ভাঙতে রজত কক্সবাজার আসে। এক দিন রজতের কক্সবাজারে আসার কথা থাকলেও ব্যবসায়িক কারণে তিন চার দিন পরে এলে হোটেলে যে রুম বুকিং দিয়েছে সে হোটেলে ওঠে তার পিএস সাইফ। পাশের রুমের একটি মেয়েকে তার ভালো লাগে, তাদের মধ্যে পরিচয় হয়। অবশেষে দুজনের প্রেম। তাদের প্রেম গভীর হয়, একদিন সকালে সৌমিতা হোটেল রুমে এলে সাইফকে পায় না। এতোদিন সাইফকে রজত ভেবে ভালো বেসেছিল সৌমিতা। সাইফ এটা জানার পর অনুতপ্ত হয় এবং নিশুকে তার ঘটনা খুলে বললে নিশুর ভুল ভাঙে, অন্যদিকে সাইফ ও সৌমিতার মধ্যে দূরত্ব তৈরি হয়। অবশেষে নিশু কি ফিরে আসে রজতের জীবনে? সাইফ কি সৌমিতাকে পায়? শাহজাদা মামুন পরিচালিত অর্কি প্রোডাকশনের ব্যানারে শাহীন কবির টুটুল প্রযোজিত এ নাটকটিতে অভিনয় করেছেন লিটু আনাম, তিন্নি, কুসুম শিকদার, হিল্লোলসহ আরো অনেকেই।

Bangla Video Tags: , , ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

Bangla Blog