মান্নার মৃত্যুতে ২০টি ছবির ভবিষ্যৎ অনিশ্চিত

Mannaমৃত্যুর আগে মান্নার হাতে ছিল ৩০টি ছবি। এর মধ্যে ১০টি ছবির কাজ শেষ হয়েছে। তিনটি ছবির কাজ ছিল শেষ পর্যায়ে, সাতটি ছবি নির্মাণাধীন। ১০টি ছবির কাজ শুরুই হয়নি। হিসাব করে দেখা গেছে, মান্নার হাতে যে ছবিগুলো ছিল, সেসব ছবির পেছনে ৩০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছিলেন প্রযোজকেরা। এখন এই ছবিগুলোর ব্যাপারে প্রযোজকেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। অন্যদিকে মান্নার যে ছবিগুলোর কাজ অর্ধসমাপ্ত রয়েছে, সেগুলোর ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করেছেন প্রযোজক ও পরিচালকেরা।

জানা গেছে, প্রতিটি নতুন ছবির জন্যই মান্না গড়ে প্রায় আট থেকে ১০ লাখ টাকার পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এসব ছবির প্রযোজকেরা অন্য শিল্পীদের সঙ্গেও চুক্তি করেছেন। কিছু ছবির গান ধারণের কাজও শেষ হয়েছে। গতকাল সোমবার মান্নার মরদেহ এফডিসি থেকে নিয়ে যাওয়ার পর অনেক নির্মাতাকেই হতাশ হয়ে বসে থাকতে দেখা গেছে।

৩০টি ছবির মধ্যে মান্না যে ১০টির কাজ শেষ করেছিলেন সেগুলো হলো অবুঝ শিশু, শ্রেষ্ঠ সন্তান, বাবার যুদ্ধ, পিতা-মাতার আমানত, নষ্ট জীবন, আসলাম ভাই, দুই দিনের এই দুনিয়া, বাবা-মায়ের স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া এবং বাবা মায়ের স্বপ্ন। মোটামুটিভাবে কাজ শেষ করেছিলেন জীবন নিয়ে যুদ্ধ, জগৎ সংসার এবং ভালোবাসার দুশমন ছবি তিনটির।
যে ছবিগুলো নির্মাণাধীন আছে বা আংশিক কাজ হয়েছে, সেগুলো হলো বৃষ্টির চোখে আগুন, বড় লোকের জামাই, গরীবের মেয়ে বড় লোকের ছেলে, মোঘল এ আজম, চাকরের প্রেম, জীবন যন্ত্রণা এবং ভালোবাসার প্রতিশোধ।

তবে মৃত্যুর কিছুদিন আগে মান্না যে ছবিগুলোতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, সেগুলোর ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। এগুলো হলো মায়ের কোলে, মানুষ যখন অমানুষ, বধূ তুমি কার, হকার রাজু, দুই পুরুষ, শ্রমিক নেতা, সুখের স্বপ্ন, বোনের আর্তনাদ, রাতের পর দিন এবং অঘটন।

সূত্রঃ প্রথম আলো।

No tag for this post.

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • shabnur news 2008 movie manna (1)
Free Membership. Join Now!