মহরত হলো মুভি মন চায় তোমাকে

সম্প্রতি এফডিসিতে মহরত হলো মন চায় তোমাকে মুভির। পরিচালনা করছেন নির্মাতা নজরুল ইসলাম খান। গল্প ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী। রোমান্টিক ধাচের এ মুভির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, রেসী, ফেরদৌস, আফজাল শরীফ, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, হাবিব খানসহ আরো অনেকে। মুভিতে ছয়টি গান রয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন কনকচাপা, এন্ড্রু কিশোর, এস আই টুটুল। সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী ও এস আই টুটুল। ডান্স ডিরেক্টর হাবিবুর রহমান হাবিব। সম্পাদনা তৌহিদ হোসেন চৌধুরী। স্থিরচিত্র তুলেছেন শাহ সুলতান, ক্যামেরা এস ডি বাবুল। ঢাকা ও ঢাকার বাইরে মনোরম লোকেশনে মুভিটি চিত্রায়িত হচ্ছে। মুভিটি প্রযোজনা করেছেন বরকত আলী ও সরদার মোহাম্মদ নাসিরউদ্দিন। আগামী ঈদে মুভিটি মুক্তি পেতে পারে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Video Tags: , ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • cache:http://video.evergreenbangla.com/bikeler-shesh-alo-bangla-movie-song/ (1)
Free Membership. Join Now!

Bangla Blog