মহরত হলো মুভি আমার আছে জল
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও লাক্স নিবেদনে কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় আমার আছে জল মুভির শুভ মহরত অনুষ্ঠিত হলো হোটেল শেরাটনের বলরুমে গতকাল। ত্রিভুজ প্রেম ও পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে মুভিটি। ২০০৭-এর লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা সাহা মিমের চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে এ মুভির নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। মিমের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া মুভির অন্য অভিনয় শিল্পীরা হলেন জাহিদ হাসান, শাওন, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, মাজনুন মিজান, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ প্রমুখ। মুভির সঙ্গীত পরিচালনা করবেন এস আই টুটুল ও হাবিব। মুভির প্রাক নির্মাণ কাজ শেষের পথে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মুভির শুটিং শুরু হবে। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক হুমায়ুন আহমেদ, চ্যানেল আইয়ের ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর, ইউনিলিভারের নওশাদ করিম চৌধুরী, ফেরদৌস, মিম, শাওন, আলী যাকের, সারা যাকের, আসাদুজ্জামান নূর, চ্যালেঞ্জার, সঙ্গীতশিল্পী হাবিব, এস আই টুটুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদুর রেজা সাগর, আসাদুজ্জামান নূর, হুমায়ুন আহমেদ ও নওশাদ করিম চৌধুরী ছাড়াও আরো অনেকে। পরে শাওন ও এস আই টুটুলের কণ্ঠে আমার আছে জল মুভির একটি গানে সঙ্গে নৃত্য পরিবেশন করেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭-এর টপটেন সুন্দরীরা।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Asaduzzaman Noor, Challenger, Ferdous, Habib Wahid, Humayun Ahmed, Shawon, SI Tutul, Swadin Khosru, Zahid Hasan, এস আই টুটুল, জাহিদ হাসান, ফেরদৌস, হাবিব ওয়াহিদ, হুমায়ূন আহমেদ
Evergreen Bangla Video 

Post Your Comments