ভ্যালেনটাইনসের নাটক ঘোর লাগা ম্যাটিনি
এবারের ভালোবাসা দিবসকে উপলক্ষ করে মাসুদ হাসান উজ্জ্বলের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে নাটক ঘোর লাগা ম্যাটিনির। এ মাসের ২৮ তারিখ থেকে নাটকটির শুটিং শুরু হবে।
নাটকটির কাহিনীতে দেখা যাবে, দুই ঘনিষ্ঠ বন্ধু সজল ও জিতু। একজন পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে এবং অন্যজন বুয়েটে। দুজন এমনিতে কিছুটা দুষ্ট হলেও ক্লাসে নিজেদের ইন্ট্রোভাট এবং ভালো ছাত্র হিসেবে প্রমাণ করার জন্য চুপচাপ ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এদিকে বিন্দু ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ছাত্রী। একটা সময় সজল ও জিতু দুজনেই বিন্দুর প্রেমে পড়ে। প্রথমে সজল প্রস্তাব দেয়, এর কিছুদিন পর জিতুও প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাবটা পাওয়ার কিছুদিন পর বিন্দু সজলকে ডাকে। এতে করে সজল মনে মনে ভাবে বিন্দু বোধহয় তার প্রস্তাবে রাজি হয়েছে। এর কিছুদিন পর বিন্দু একই রকমভাবে জিতুকেও ডাকে এবং এতে করে জিতুও ভাবলো এই বুঝি সে প্রস্তাব গ্রহণ করলো। এভাবে বিভিন্ন নাটকীয়তার মধ্যদিয়ে এগিয়ে যেতে থাকবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ঘোর লাগা ম্যাটিনির।
মাসুদ হাসান উজ্জ্বলের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদী, জিতু আহসান, আব্দুন নূর সজল ও লাক্স স্টার বিন্দুসহ আরো অনেকে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Humayun Faridi, হুমায়ুন ফরিদী
Evergreen Bangla Video 
Post Your Comments