ভিন্ন রূপে রিয়া সেন
ইনডিয়ান বাংলা মুভির লিভিং লেজেন্ড সুচিত্রা সেনের নাতনি ইনডিয়ান বাংলা মুভির জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে ও অভিনেত্রী রাইমা সেনের বোন রিয়া সেনের কথা দর্শকদের মনে পড়লে প্রথমেই তাদের চোখে ভেসে ওঠে শর্ট স্কার্ট ও টপস পরা কোনো আধুনিক ইনডিয়ান ললনার কথা। সেই রিয়া সেনই যদি শাড়ি পরে কোনো মুভিতে অভিনয় করেন তাহলে বিষয়টি কেমন হয়? সে ঘটনাটিই এবার ঘটতে যাচ্ছে তার বেলায়। তার পরবর্তী মুভি জোর লাগা কে… হেইয়া মুভিতে নয় গজ দৈর্ঘ্যের শাড়িতে তাকে দেখা যাবে। মুভিতে তাকে দেখা যাবে গ্রামের একটি মেয়ের চরিত্রে, যে একজন কন্সট্রাকশন ওয়ার্কার। জেমিনি স্টুডিও-তে হলুদ ও সবুজ শাড়ি পরা রিয়া বলেন, আমি সব সময়ই গ্রামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে চেয়েছি। প্রথম দিকে অবশ্য রিয়া গ্রামের মেয়ে সাজতে বেশ দ্বিধা বোধ করছিলেন। এ বিষয়ে মুভির প্রডিউসার কার্তিকেয়া তালরেজা বলেছেন, রিয়া কিছুটা দ্বিধান্বিত ছিলেন, কিন্তু যখন আমরা তাকে বর্ণনা করলাম যে কিভাবে এটা তার জন্য বড় একটি পরিবর্তন হতে পারে তখন তিনি মুভিটি করতে রাজি হলেন। মুভিতে আরো অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, মহেশ মাঞ্জরেকর, সীমা বিশ্বাস, শচিন খেদেকার, রাজ জুতসি, গুলশান গ্রোভার প্রমুখ। এছাড়াও এ মুভিতে থাকছে মেঘান যাদব, আশ্বিন চিতালে, আয়েশকা কাদুসকার, ঋতিক তিয়াগি ও হারদিক এস ঠাক্কার নামের পাচজন শিশুশিল্পী। মুভির গান লিখেছেন অমিতাভ ভার্মা এবং মিউজিক করেছেন বাপি-টুটুল। মুভির সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন হরি নায়ার। মারাঠি এ মুভিটির রাইটার ও ডিরেক্টর হলেন গিরিশ গিরিজা।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Moonmoon Sen, Raima Sen, Riya Sen, Suchitra Sen, মুনমুন সেন, রাইমা সেন, রিয়া সেন, সুচিত্রা সেন
Evergreen Bangla Video 

Post Your Comments