ইমন ও তিন্নি ভালুককে শুভেচ্ছা টুনটুনি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেনবিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রডাকশন হাউস দৃকের ব্যানারে নির্মিত হয়েছে নাটক ভালুককে শুভেচ্ছা টুনটুনি। আশুতোষ সুজনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তিন্নি, ইমন, রিফাত চৌধুরীসহ আরো অনেকে।
হ্যাপি আর আনন্দ দুজনেই ঢাকা ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী। হলে থেকে তারা জীবনযাপন করছে। ভ্যালেনটাইন্স ডে-র এক সকালে হ্যাপি ফোন করে আনন্দের ঘুম ভাঙায়। তারপর দুজন মিলে সারাটা দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। ফেরার সময় হ্যাপি তার বয়ফ্রেন্ড আনন্দকে বেশ কিছু জিনিস গিফট করে। হ্যাপি ও আনন্দ একে অন্যের বিভিন্ন ক্রাইসিসে সমানভাবে এগিয়ে আসে। এর মধ্যে হঠাৎ এক দিন হ্যাপির বড় ভাই অসুস্থ হয়ে ঢাকার একটি হসপিটালে ভর্তি হয়। সেখানে হ্যাপির ভাইয়ের সঙ্গে দেখা হয় আনন্দের। কেন জানি হ্যাপির ভাই আনন্দকে পছন্দ করতে পারেন না। কিন্তু তাতে কি আসে। হ্যাপি ও আনন্দ এরই মধ্যে একে অন্যকে ভালোবেসে ফেলেছে। এ রকম নানা ক্রাইসিসের মধ্য দিয়ে এগিয়ে যায় ভ্যালেনটাইন ডে উপলক্ষে ছক থেকে নির্মিত নাটক ভালুককে শুভেচ্ছা টুনটুনির। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তিন্নি বলেন, ভার্সিটি পড়ুয়া দুই বন্ধুর মধ্যে গড়ে ওঠা বিভিন্ন সম্পর্ক নিয়ে নাটকটি। একটা সময় তারা দুজন একে অন্যকে ভীষণ ভালোবাসতে থাকে। তবে শেষ পর্যন্ত হ্যাপি সড়ক দুর্ঘটনায় মারা যান।
আরেক অভিনয় শিল্পী ইমন বলেন, অসম্ভব রোমান্টিক গল্পের নাটক এটি। আশা করছি দর্শকরা মজা পাবে নাটকটি দেখে। অন্যদিকে নাটকটি নিয়ে দৃকের পক্ষ থেকে ইরফান-ফাহমিদা বলেন, নাটকটির লোকেশনের ভিন্নতার জন্য একেক সময় একেক জায়গায় যেতে হয়েছে। সব স্থান পাবলিক প্লেসে হওয়ায় আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সর্বোপরি সবার আন্তরিক সহযোগিতায় আমরা সফলভাবে নাটকটির কাজ শেষ করতে পেরেছি।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Tinni