বড় অভিনেত্রী হতে চায় টিনা

গল্পকার আবদুল্লা বাবুর হাত ধরে মালেক আফসারীর উল্টাপাল্টা মুৃভির মাধ্যমে চলচ্চিত্রে তার আগমন। ছোট পর্দা দিয়েই অভিনয়ের যাত্রা শুরু হলেও দক্ষতার স্বাক্ষর রেখে এগিয়ে এসেছে অনেক দূরে। সাত বছর বয়সী হাস্যোজ্জ্বল এই ক্ষুদে অভিনেত্রীর নাম কাজী তাজমিয়া আক্তার ফিরোজ টিনা। সম্প্রতি বাবা-মার সঙ্গে যায়যায়দিন চে কাফেতে এসেছিল টিনা।

ছোট বয়সে অভিনয়ে ইচ্ছা হলো কেন?
আমার মা এক সময় চিত্রনায়িকা হতে চেয়েছিলেন। তিনি যখন পারেননি, তখন আমাকে নিয়ে স্বপ্ন দেখেন। এক সময় চিত্রনায়িকা মৌসুমীর মৌমিতা টেলিফিল্মের কাজ করার অফার পাই। সে টেলিফিল্মে কাজ করার পর থেকে মুভিতেও কাজ করে যাচ্ছি।

তোমার প্রথম মুভির নাম কি? এছাড়া কোন কোন মুভিতে তুমি কাজ করছো?
আমার প্রথম মুভির নাম উল্টাপাল্টা। মালেক আফসারীর পরিচালনায় এতে আমি নাকি চমৎকার কাজ করেছি। তারপর আমি এ পর্যন্ত ছয়টি মুভিতে কাজ করেছি। এগুলো হলো বাংলার দুশমন, বাবার কসম, বড় লোকের জামাই, পিতামাতার আমানত। এছাড়া বর্তমানে আমার হাতে ১০টি মুভির কাজ রয়েছে। কিন্তু লেখাপড়ার জন্য যেসব মুভির বিকালে শুটিং থাকবে, সেগুলোতে আমি অভিনয় করবো। এছাড়াও ভালো গল্প, যদি আমার চরিত্র ভালো থাকে তাহলে আমি কাজ করবো।

তোমার ভবিষ্যৎ ইচ্ছা কি?
আমার ভবিষ্যৎ ইচ্ছা হলো অভিনয়ের পাশাপাশি লেখাপড়া শিখে একজন ডাক্তার হবো। কারণ আমার বাবার পায়ে একটা সমস্যা আছে। আমি নিজের হাতে চিকিৎসা করে আমার বাবাকে ভালো করে তুলতে চাই। আর আমি একজন বড় অভিনেত্রী হতে চাই।

কোন ক্লাসে পড়ো এবং তোমার প্রিয় মানুষ কে?
আমি বর্তমানে মিরপুরের একটি স্কুলে ক্লাস ওয়ানে পড়ি। আমার প্রিয় ব্যক্তি আমার বাবা, মা, দাদু, মান্না কাকা এবং মৌসুমী ও শাবনূর আন্টি।

অবসরে কি করতে ভালো লাগে?
আমি অবসরে কার্টুন দেখি, কার্টুন আকি, গল্পের বই পড়ি, ছবি আকি। আমার প্রিয় রঙ লাল। এছাড়া দাদা-দাদুর সঙ্গে বসে গল্প করি এবং ঘুমাই।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Video Tags: , , ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

    Free Membership. Join Now!