বালাম-শ্রাবন্তীর যদি চাও আমি রোদ্দুর হবো
জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম ও শ্রাবন্তীকে জুটি করে নির্মিত হচ্ছে এক ঘণ্টার নাটক যদি চাও আমি রোদ্দুর হবো। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী, রচনা করেছেন রওনক হাসান। এ নাটকের মাধ্যমে বালামকে প্রথমবারের মতো অভিনয় করতে দেখা যাবে।
বালামকে নিয়ে কাজ করা সম্পর্কে চয়নিকা চৌধুরী বলেন, আসলে হুট করেই কাজটি করেছি। বেশ কয়েকদিন আগে শ্রাবন্তী আমাকে বলেছিল বালামকে নিয়ে একটি নাটকে অভিনয় করবো। তো শ্রাবন্তী হুট করে এসে বললো- নাটকটি আগামীকাল করো, বালাম কাল ফ্রি আছে। গল্প নেই কি করি এমনভাবে শ্রাবন্তী ধরলো। বললো ধর- বালাম একজন জনপ্রিয় গায়ক, শ্রাবন্তী বালামের একজন কঠিন ভক্ত। ঘরে-বাইরে বালামের সিডি, ছবি, পোস্টার নিয়ে তার স্বপ্ন। এ রকম কিছু মিলিয়ে ঝিলিয়ে একটি গল্প তৈরি করো। আমি কনসেপ্টটি রওনক হাসানকে জানালাম সে লিখলো। আমি বালামের কাজে মুগ্ধ। শিল্পীকে আসলে এমনি হতে হয়।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: বালাম, শ্রাবন্তী
Evergreen Bangla Video 

Post Your Comments