ফেসে গেলেন ছয়জন
নিষ্পত্তি হলো কাজী হায়াৎ ও অপু বিরোধ এন্টারটেইনমেন্ট রিপোর্ট ২৩ মার্চ বিকাল ৫টায় পরিচালক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় নিষ্পত্তি হলো নির্মাতা কাজী হায়াৎ ও নায়িকা অপু বিশ্বাসের বিরোধ। ৪ মার্চ ৮ নাম্বার ফ্লোরের মেকআপ রুম ভেঙে অপুকে মারধর করার দায়ে তিন পরিচালক ডেভিড, নজরুল ইসলাম খান, জাফর আল মামুন এবং সহকারী পরিচালক আসিফ, রাজ ও শাহরুখ- এ ছয়জন ফেসে গেলেন। তাদের এক বছরের জন্য এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মারধরের সময় যেহেতু বাবা কাজী হায়াৎ ও ছেলে মারুফ ছিলেন না সেদিক বিবেচনা করে তাদের অভিযোগ খারিজ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা আগামী এক বছর মুভির কোনো কাজ করতে পারবেন না। শীর্ষ পাচ সংগঠনের নেতারা এবং সিনিয়র অভিনেতা রাজ্জাকের মধ্যস্থতায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় কাজী হায়াৎ ও অপু বিশ্বাস ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। যৌথ এ সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানতে চাইলে কাজী হায়াৎ যায়যায়দিনকে বলেন, এক পরিবারে চলতে গেলে মনোমালিন্য হয়। আমি সিদ্ধান্তকে মেনে নিয়েছি। তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন, অভিযুক্ত ছয়জনের ওপর এতোটা কঠিন হওয়া ঠিক হয়নি। এদিকে অপু জানান, সবাই মিলে যে সিদ্ধান্ত দিয়েছেন, তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। এ সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। ৭ এপ্রিলের মধ্যে মামলা তুলে নেবেন অপু বিশ্বাস। প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানালেন পরিচালক সমিতির সচিব শাহ আলম কিরণ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সাইদ, মিজু আহমেদ, নাসির উদ্দিন দিলু প্রমুখ।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Kazi Hayat, Opu Biswas
Evergreen Bangla Video 

Post Your Comments