প্রথম মুভি মুক্তির প্রহর গুনছেন রোমানা

Romana - Bangla Videoজনপ্রিয় মডেল ও অভিনেত্রী রোমানা। দেখ রঙের বাহার রোমানা পেইন্টের জনপ্রিয় এ বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় তিনি স্থান করে নেন। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও দক্ষতা অর্জন করতে শুরু করেছেন ইতিমধ্যে। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে রোমানার সঙ্গে কথা বলেছেন বাবুল হৃদয়।

বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
বেশ কয়েকটি সিরিয়ালের কাজ চলছে, যেগুলো বিভিন্ন চ্যানেলে রানিং। কামাল খানের স্বপ্ন মঙ্গল, হাবিব রাজার ছায়াবাড়ি। নতুন কাজ শুরু করেছি হুমায়ূন আহমেদের একটি সিরিয়ালে, নাম জিজ্ঞেস করবেন না। নাম মনে থাকে না। কায়সার আহমেদের একে শূন্য ১০ সিরিয়ালেও কাজ করছি। ওহ শুনেন শুনেন, একুশে টিভিতে সিরিয়াল টমটম যাচ্ছে।

টমটমে আপনার ক্যারেক্টার কি?
মেডিকাল স্টুডেন্ট। বাবা গরিব টমটম চালক। তার স্বপ্ন মেয়েকে শিক্ষিত করে তুলবেন। বাবার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমি নিয়মিত পড়াশোনা করি। আমার এক ক্লাসমেট আমাকে পছন্দ করে বিয়ের প্রপোজাল দেন। আমি আমার অবস্থানের কথা ভেবে এড়িয়ে যাই। এছাড়াও পারিবারিক ছোটখাটো নানা কাহিনীর সঙ্গে জড়িয়ে আমার ক্যারেক্টারটি।

কেমন রেসপন্স পাচ্ছেন ক্যারেক্টারটি করে?
মাত্র শুরু হলো, ২-৩টি পর্ব গেল, ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি নাটকটি আলোড়ন জাগাবে।

প্রথমবারের মতো খালার চরিত্রে অভিনয় করছেন একে শূন্য ১০ নাটকে, কেমন লাগছে?
আমার কাছে অ্যাকটিংটাই প্রধান, সেখানে খালা হোক আর মা হোক। আমি ক্যারেক্টারের গভীরতা খুজেছি। খালা অত্যন্ত মজার একটি ক্যারেক্টার। অভিনয় করার এখানে যথেষ্ট সুযোগ রয়েছে।

মুভিতেও অভিনয় করেছেন, অভিজ্ঞতার কথা বলবেন?
পি এ কাজলের এক টাকার বউ মুভিতে অভিনয় করেছি। স্মৃতিকে ধরে রাখার এটা একটা বড় মাধ্যম। এর সবকিছুই ব্যাপক।

মুভিতে নিয়মিত হবেন?
আগে মুভিটি রিলিজ হোক। দর্শক কিভাবে গ্রহণ করে আগে দেখবো। তারপর তো সিদ্ধান্ত। আমাদের টিভি অভিনেত্রীদের মুভির দর্শকরা তেমন একটা গ্রহণ করতে চায় না। আমার নিয়মিত হতে আপত্তি নেই। আমি শাকিব খানের সঙ্গে আরো দুটি মুভিতে সাইন করেছি। আরো বেশ কিছু প্রপোজাল আছে। প্রথম মুভিটি কেমন যায় অপেক্ষা করছি।

অন্য মুভি দুটির ডিরেক্টর কে?
বলা নিষেধ আছে। শুরু হলে তো জানবেনই।

গানের খবর কি?
অভিনয়ের পাশাপাশি নিজের প্রডাকশন হাউস নিয়ে খুবই ব্যস্ত। গান নিয়ে আলাদাভাবে ভাবার সময় পাচ্ছি না।

আগামী নিয়ে কি ভাবছেন?
ছোট পর্দায় হোক আর বড় পর্দায় হোক- অভিনয়টাকে আরো রিচ করতে চাই।

Bangla Video Tags:

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

Bangla Blog