পরিচালনায় এলেন হৃদি হক
অভিনয়ের পর এবার প্রথমবারের মতো নাটক পরিচালনায় এলেন অভিনেত্রী হৃদি হক। তার পরিচালিত প্রথম নাটকটির নাম রাখা হয়েছে উনিশ বিশ। আপাতত ৫২ পর্ব নির্মিত হলেও আগামীতে পর্ব সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। নাটকটির শুটিং শুরু হচ্ছে এ মাসের ২৬ তারিখ থেকে। নাটকটিতে তিশা ও জিতু আহসানের অভিনয়ের কথা রয়েছে। এছাড়াও এ সিরিয়ালটির মাধ্যমে বেশ কিছু নতুন মুখের অভিষেক ঘটতে যাচ্ছে। নতুন মুখ হলেও তাদের সবাই মঞ্চের নিয়মিত অভিনেতা অভিনেত্রী। প্রথমবারের মতো নাটক পরিচালনা সম্পর্কে অভিনেত্রী হৃদি হকের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, খুবই ভালো লাগছে। নতুন একটি চ্যালেঞ্জ। এ নাটকটির মধ্য দিয়ে আমি নতুনদের অনেক বেশি সুযোগ দিতে চেষ্টা করছি। আমি নতুনদের জন্য সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি।
Evergreen Bangla Video 
Post Your Comments