নীল নাকফুল নাটকে মৌসুমী বিশ্বাস ও বাবু

Posted on: Sunday, January 27th, 2008
Comments: 0 | 44 views

বাংলালিংক দিনবদলের বিজ্ঞাপনখ্যাত বাবু এবার অভিনয় করলেন নীল নাকফুল নাটকে। কবি আল মাহমুদের মূল গল্প অবলম্বনে নাটকটির কাহিনী ও সংলাপ লিখেছেন মান্নান হীরা। আর পরিচালনা করছেন অরুণা বিশ্বাস। নাটকটিতে বাবু ছাড়াও অভিনয় করছেন মৌসুমী বিশ্বাস, ইরেশ যাকের। একটি বিশেষ চরিত্রে আলী যাকেরের অভিনয় করার কথা রয়েছে। নাটকটির কাহিনীতে দেখা যাবে বাবু অর্থাৎ ওসমান নৌকায় করে এক জেলা থেকে অন্য জেলায় ধান নিয়ে যায়। এটাই তার ব্যবসা। এক সময় সে এ দলেরই সর্দার হিসেবে নির্বাচিত হয়। ধানের ব্যবসা করার এক পর্যায়ে ধানের মিলে ওসমানের সঙ্গে দেখা হয় সেখানেরই এক কর্মচারী মৌসুমী বিশ্বাসের সঙ্গে। এক সময় মৌসুমী বিশ্বাসকে ভালো লেগে যায় ওসমানের। কিন্তু মৌসুমী বিশ্বাসের নীল নাকফুল খুবই পছন্দের। ওসমান মেয়েটিকে একটি নীল নাকফুল দেয়ার আশ্বাসও দেয়। কিন্তু ব্যবসার কাজে ওসমান নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। এরই ফাকে সেই মিলের মালিক মৌসুমী বিশ্বাসকে বিয়ের প্রস্তাব দেন। বাধ্য হয়ে মিলের মলিককে বিয়ে করেন তিনি। ব্যবসা থেকে ফিরে ওসমান দেখেন তিনি যাকে পছন্দ করতেন সে আজ মিলের মালিকের বউ। সম্পর্কে চাচি হওয়ায় ওসমান তার প্রতিশ্রুত নীল নাকফুলটি তুলে দেন নতুন চাচির হাতে।

সূত্রঃ যায়যায়দিন।

No tag for this post.

Related Bangla Video Posts:

Leave a Reply

Bangla Video : Incoming search terms

  • মৌসুমী বিশ্বাস (1)