নিশীথিনী টেলিফিল্মে হিল্লোল-তিন্নি
আনিসুল হকের রচনা ও শহিদুল আলম সাচ্চুর পরিচালনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম নিশীথিনী। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিল্লোল, তিন্নি, কুসুম সিকদার, নাইম, নাফিসা প্রমুখ।
টেলিফিল্মটির কাহিনী আবর্তিত হয়েছে একটি শুটিং ইউনিটের সদস্যদের নিয়ে। একটি বিজ্ঞাপনের শুটিং করতে ইউনিটটি দেশের বাইরে যায়। সেখানে ঘটে যাওয়া নানা ধরনের কাহিনী উঠে এসেছে টেলিফিল্মটিতে।
টেলিফিল্মটি প্রসঙ্গে অভিনেতা হিল্লোল বলেন, এ টেলিফিল্মে আমি ও তিন্নি দুজনেই অভিনয় করেছি। দেশের বাইরে শুটিং হয়েছে আর শহিদুল আলম সাচ্চু দারুণ ডিরেকশন দিয়েছেন টেলিফিল্মটিতে। আশা করছি দর্শকরা টেলিফিল্মটি পছন্দ করবেন। টেলিফিল্মটি চ্যানেল আইতে খুব শিগগিরই প্রচার করা হবে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Anisul Hoque, Hillol, Kusum Sikdar, Tinni
Evergreen Bangla Video 
Post Your Comments