নবম বর্ষে পদার্পণ করছে একুশে টেলিভিশন

পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ- এ স্লোগান নিয়ে ২০০১ সালে একঝাক উদ্যমী সংবাদকর্মী নিয়ে যাত্রা শুরু করে একুশে টেলিভিশন। বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখে নবম বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে গতকাল চ্যানেলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একুশে টেলিভিশনের চেয়ারম্যার আবদুস সালাম সাংবাদিকদের জানান, ইটিভি সব সময়ই পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। আর এ জন্য নতুন বর্ষে পদার্পণে একুশে টেলিভিশনের অনুষ্ঠানমালা ও গ্রাফিক্সে আসছে ব্যাপক পরিবর্তন। প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন একুশের অনুষ্ঠান বিভাগের পরিচালক আতিকুল হক চৌধুরী, বার্তা বিভাগের প্রধান শাহ আলমগীর, প্রোগ্রাম ম্যানেজার শামীম শাহেদ ও গ্রাফিক্স প্রধান এস হেলাল উদ্দীন। একুশের অনুষ্ঠান বিভাগের পরিচালক আতিকুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, পরিবর্তনের ধারায় অনেক বাধা পেরিয়ে একুশে টেলিভিশন এগিয়ে চলছে। আমরা সব সময় দর্শকের চাহিদার কথা বিবেচনা করে প্রোগ্রামে নতুনত্ব নিয়ে আসি। এক প্রশ্নের জবাবে টক শো প্রসঙ্গে তিনি বলেন, আমরা সব সময় সমকালীনতায় বিশ্বাস করি। ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে আমরা বিশেষ নাটক টমটম তৈরি করেছি, তাতে পুরনো ঢাকার ঐতিহ্য ফুটে উঠেছে। উল্লেখ্য, নতুন বর্ষে পদার্পণ ও বাংলা নববর্ষ উপলক্ষে ইটিভি আয়োজন করছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার।

সূত্রঃ যায়যায়দিন।

No tag for this post.

Related Bangla Video Posts:

One Response to “নবম বর্ষে পদার্পণ করছে একুশে টেলিভিশন”

» Post Your Comments...

I like song but you thing for my countery is good but i like.

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

বাংলা নববর্ষ (1) -

Bangla Blog