মন যখন এমন নাটকের একটি দৃশ্যনির্মাতা কায়সার আহমেদ নির্মাণ করছেন নতুন সিরিয়াল মন যখন এমন। রচনা রওনক হাসান। ইউনিভার্সিটির ক্যাম্পাস কেন্দ্রিক প্রেম-ভালোবাসা-লেখাপড়ার বিষয় নিয়ে সাজানো হয়েছে গল্পটি।
২৬ পর্বের এ সিরিয়ালটির ইতিমধ্যে ১৩ পর্বের কাজ শেষ হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের মনোরম লোকেশনে সিরিয়ালটি চিত্রায়িত হয়েছে। সিরিয়ালটি সম্পর্কে পরিচালক কায়সার আহমেদ বলেন, ক্যাম্পাস বেইজ নাটকটি হলেও ডিফরেন্ট কিছু দর্শক দেখতে পাবে। এটি অবশ্যই ভালো লাগবে। আমার বিশ্বাস দর্শক প্রথম থেকেই নাটকটি লুফে নেবে। মন যখন এমন নাটকে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার, মম, নাফিজা, মীম, তানিয়া, ফারাহ রুমা, সজল, শাহারিয়ার শুভ, আনিসুর রহমান মিলন, রূপক, আবির, তমালিকা, ডলি জহুর, শিরিন আলম, আবদুল রাতিন, মাহমুদ সাজ্জাদসহ অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, গল্পে যে কোনো সময় ইন করতে পারেন মুভির কোনো সুপার স্টার। সিরিয়ালটি কোন চ্যানেলে দেখা যাবে এখনো ঠিক হয়নি।
সূত্রঃ যায়যায়দিন।