নতুন বিজ্ঞাপনে পূর্ণিমা
দুই বছর পর নতুন কোনো বিজ্ঞাপনের মডেল হলেন সজল। তার সহশিল্পী অভিনেত্রী পূর্ণিমা। নজরুল ইসলাম রাজুর পরিচালনায় বিজ্ঞাপনটির শুটিং হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে। সিঙ্গল বেস এ বিজ্ঞাপনটি একটি ডিটারজেন্ট পাউডারের।
দীর্ঘ বিরতির পর আবার নতুন বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে সজল বললেন, আমি প্রায় দুই বছরের বেশি কোনো বিজ্ঞাপনে কাজ করিনি। নাটক নিয়ে ব্যস্ততা বেশি গেছে। আর বিজ্ঞাপনের পণ্য ও ডিরেক্টর ভালো না হলে বিজ্ঞাপন করে মজা পাই না। নতুন এ বিজ্ঞাপনটি দেখলে দর্শকরা অবশ্যই মজা পাবে। কারণ এর মধ্যে এমন কিছু কাজ আমরা করেছি যা না দেখে বলা যাবে না। আশা করছি আমার অন্যান্য বিজ্ঞাপন দর্শকরা যেভাবে গ্রহণ করেছে, নতুন এ বিজ্ঞাপনটিও সেভাবে গ্রহণ করবে। আর পূর্ণিমার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের এ বিজ্ঞাপনটি খুব শিগগিরই সব চ্যানেলে প্রচার করা হবে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Purnima, পূর্ণিমা
Evergreen Bangla Video 

Post Your Comments