শাহিনা নাজমুলের রচনায় ও দেওয়ান নাজমুলের পরিচালনায় নির্মিত হচ্ছে নতুন ডেইলি সোপ নিথর ভালোবাসা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- আনিসুর রহমান মিলন, রুমানা, শাহরিয়ার নাজিম জয়, শাহেদ, স্নিগ্ধা, আজিজুল হাকিম, তানিয়া আহম্মেদ, শিশির আহমেদ, সিলভী আজমী, সমু চৌধুরী, রাবেয়া শুভ্রা, খালেদা আক্তার কল্পনা, মাহামুদ সাজ্জাদ, হৈমন্তী শুক্লা, আমিন সরকার, সিরাজুল ইসলাম, বি রাজা, লতা, শিশু শিল্পী মিম প্রমুখ। টাইটেল সংয়ে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা।
নাটকটি সম্পর্কে রুমানা বলেন, নাটকে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি প্রাথমিকভাবে প্রাণচঞ্চল মনে হলেও বিয়ের পর নানা পারিপার্শ্বিকতার কারণে আমি বদলে যাই। হয়ে যাই রহস্যময়ী। মিলন এক সময় ষড়যন্ত্রেরও শিকার হয়ে জেলে গেলে আমি দিগ্বেদিক হারিয়ে ফেলি। এরপর শুরু হয় নাটকীয়তা। এ নাটকের মূল যে বিষয়বস্তু তা হলো দর্শকপ্রায় প্রতি পর্বেই নতুন ডাইমেশন পাবে। যা বর্তমানেরও অন্যান্য নাটকে দুর্বল তা প্রাথমিকভাবে ১০৪ পর্বের জন্য নাটকটি নির্মিত হলেও দর্শক চাহিদা বেশি হলে এটাকে ৩০০ পর্ব করা হতে পারে।