নতুনত্ব নিয়ে কোটি টাকার ফকির
চলচ্চিত্রে সুস্থ ধারা ফিরে আসায় রাজ্জাক আবার চলচ্চিত্র নির্মাণ করছেন। তাও আবার অনেক দিন পর। নতুন সংবাদটি হচ্ছে এই প্রথম রাজ্জাক, সম্রাট এবং বাপ্পারাজ তিনজন এক সঙ্গে একই মুভিতে কমেডি চরিত্রে অভিনয় করছেন। শুধু অভিনয় করেই তারা নতুনত্ব সৃষ্টি করছেন না, অভিনয়ের সঙ্গে রাজ্জাক এবং তার দুই পুত্র এক সঙ্গে তাদের নিজেদের কণ্ঠে প্লে-ব্যাক সিংগিং করতে যাচ্ছেন। যা বাংলাদেশের চলচ্চিত্রে যোগ হচ্ছে একটি নতুন মাত্রা। কোটি টাকার ফকির মুভিতে নায়িকা হিসেবে থাকছেন স্বাগতা ও নিপুণ আর রাজ্জাকের বিপরীতে অনেকদিন পর অভিনয় করছেন নূতন। তাও আবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর চরিত্রে।
মুভিটি কমেডি ধাচের হলেও এখানে দেখা যাবে যুব সমাজের নানা অবক্ষয়। মোট কথা মুভিটিতে যাতে দর্শক টোটাল এন্টারটেইনমেন্ট পায় সেভাবেই নির্মিত হবে।
হঠাৎ কমেডি সিনেমা নির্মাণ করার আগ্রহ কেন? এ প্রসঙ্গে জানতে চাইলে নায়ক রাজ রাজ্জাক বলেন, হাসি জীবনের জন্য খুবই দরকারি। হাসি মানুষকে দুঃখ থেকে কিছুটা সময়ের জন্য হলেও দূরে রাখে। হাসি অনেক রোগের ওষুধ। তার মধ্যে একটি হচ্ছে হাসি হৃদরোগ প্রতিকারের অন্যতম উপাদান।
তাছাড়া জীবনে বহু অভিনয় করেছি, কিন্তু এ রকম ভিন্ন চরিত্রে আমি এর আগে কখনো অভিনয় করিনি। মুভিতে আমার যে চরিত্র তা আমার অভিনয় জীবনে এক নতুন মাত্রা যোগ করবে। স্ক্রিপ্টটি পড়ার সময় আমি বহুবার নিজের অজান্তে হেসে উঠেছি। দর্শক রাজ্জাককে এর আগে কখনো এমন চরিত্রে দেখেনি।
Bangla Video Tags: Razzak, রাজ্জাক
Evergreen Bangla Video 
Post Your Comments