তারিন এবার গোয়েন্দা
ছেলেবেলায় আমার খুব প্রিয় ছিল সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের বইগুলো। এর পর পড়েছি মাসুদ রানা সিরিজের অনেক বই। রকিব হাসানের লেখাও পড়েছি। আসলে যেকোনো রহস্যউপন্যাস কিংবা গল্প আমাকে বেশ টানে। এ ছাড়া এ ধরনের বিভিন্ন টিভি সিরিজ ও চলচ্চিত্র আমি দেখেছি।’ বললেন তারিন। এবার তিনি নিজেই গোয়েন্দা কর্মকর্তা। তবে ব্যক্তিজীবনে নয়, পর্দায়। তাহের শিপনের নতুন ধারাবাহিক নাটক সুফিতে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে তাঁকে।
গত সোমবার থেকে এই নাটকে তারিন অভিনয় শুরু করেছেন। তিনি জানান, এর আগে রকিব হাসানের বিড়ালের অপরাধ ও গোলাম সোহরাব দোদুলের ফেলু দি গ্রেট নাটকে তিনি অভিনয় করেছেন। বললেন, ‘সেগুলো থেকে সুফি একেবারেই আলাদা। এখানে আমি সরাসরি গোয়েন্দার চরিত্রে অভিনয় করছি।’
তাহের শিপন জানান, কোনো ধরনের শারীরিক নির্যাতন ছাড়াই আসামির কাছ থেকে সত্য কথা বের করে নেওয়া সম্ভব, সে বিষয়টি তুলে ধরা হয়েছে এখানে। গোয়েন্দা কার্যক্রমের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোই সুফি নাটকে তুলা ধরার চেষ্টা করা হয়েছে।
নাটকটির দৈর্ঘ হবে ২৬ পর্ব। প্রতি তিন পর্বে একটি গল্প শেষ হবে। এ রকম আটটি গল্প থাকবে এখানে। আর বাকি দুটি পর্ব হবে সুফির পরিচিতিপর্ব।
নাটকটি রচনা করেছেন ফারুক হোসেন। এটি এটিএন বাংলায় প্রচারিত হবে। নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন তিশা, ইন্তেখাব দিনার, মোশাররফ করিম, আনিসুর রহমান মিলন, শশী, শোয়েব, রকিব হাসান প্রমুখ।
সূত্রঃ প্রথম আলো।
Bangla Video Tags: Satyajit Ray, Tarin, সত্যিজিৎ রায়
Evergreen Bangla Video 

Post Your Comments