তারিক আনামের মডেল হলেন আবুল হায়াত

তারিক আনাম খানের নির্দেশনায় নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হতে যাচ্ছেন অভিনেতা, নাট্যকার ও পরিচালক আবুল হায়াত। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার ঢেউটিনের নতুন একটি বিজ্ঞাপনের জন্যই এ প্রপোজাল। তবে সবকিছুই এখন প্রাথমিক পর্যায়ে। এর আগে পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার ঢেউটিনের আগের দুটি বিজ্ঞাপনেরও মডেল হয়েছিলেন তিনি। তবে আগের দুটি বিজ্ঞাপনের নির্দেশনা না দিলেও এ সিরিয়ালের তৃতীয় বিজ্ঞাপনটি পরিচালনা করতে যাচ্ছেন তারিক আনাম খান। নতুন এ বিজ্ঞাপনটি হবে কিছুটা ড্রামা ভিত্তিক। সবকিছু ঠিক থাকলে ২২ অথবা ২৩ ফেব্রুয়ারি বিজ্ঞাপনটির শুটিংয়ের সম্ভাবনা রয়েছে। এ সম্পর্কে আবুল হায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার ঢেউটিনের নতুন একটি বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব এসেছে। স্ক্রিপ্ট এখনো হাতে না পেলেও বিজ্ঞাপনটিতে যে কাজ করবো তা মোটামুটি নিশ্চিত। একজন অভিনেতা হয়ে আরেকজন অভিনেতার নির্দেশনায় কাজ করবো এটি ভাবতেও বেশ ভালো লাগছে। আর এর আগেও আমি তারিকের (তারিক আনাম খান) সঙ্গে অনেক কাজ করেছি। বর্তমানে তো সে খুব ভালো নির্দেশনা দিচ্ছে। আশা করি কাজটি বেশ ভালো হবে।

Bangla Video Tags: ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

    Free Membership. Join Now!