ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে টেলিমুভি : একজন দুর্বল মানুষ
চ্যানেল আইতে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের টেলিমুভি একজন দুর্বল মানুষ। নাট্যরূপ উদয় হাকিম, পরিচালনা রাজু আলীম। অভিনয় করেছেন সজল, মোনালিসা, কোহিনূর রাজ্জাক, আশরাফ কবির, দিলীপ চক্রবর্তী, সঙ্গীতা চৌধুরী প্রমুখ।
টেলিমুভির কাহিনীটি এরকম- পাক বাহিনীর একটি ঘাটি। কালো কাপড় দিয়ে চোখ ও হাত বেধে শওকতকে আনা হয় বাইরে থেকে। দুপাশে দুই পাক সেনা হাত ধরে তাকে নিয়ে আসে। বন্দিদের রুমে জাফরসহ আরো কিছু মুক্তিযোদ্ধা, তারা বসে আছে। হাতের বাধন খুলে শওকতকে অনেকটা সবার ওপরে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর লোহার গেট বন্ধ করে চলে যায়। কিন্তু তার চোখ খোলে না। কিন্তু শওকতকে তখনো ভয়হীন, দৃঢ়চেতা দেখাচ্ছিল। মুক্তিযোদ্ধারা তার নাম-ধাম, কোত্থেকে এসেছে এগুলো জিজ্ঞেস করে। কিন্তু শওকত কোনো উত্তর দেয় না। সে বুঝতে পারছে না তার চারপাশে আসলে কারা। শওকতের ডান হাতে একটি আঘাতের চিহ্ন। কিছুক্ষণ পর এক পাক সেনা এসে হাজতখানার গেট খোলে। পাক সেনা ভেতরে এসে শওকত ও জাফর বাদে অন্য দুজনকে ইশারায় পাশের ঘরে যেতে বলে। হঠাৎ অফিসার রেগে গিয়ে শার্টের কলার চেপে ধরে শওকতকে দাড় করায়। তারপর একটা লাথি দিয়ে গেটের দিকে ফেলে দেয়।
সেনা অফিসার প্রথমে তার নিজের রুমে নিয়ে আবারো জিজ্ঞাসাবাদ করে শওকতকে। জানতে চায় ওই অপারেশনে আর কে কে ছিল এবং তারা কোথায় আছে। শওকত ছিল অবিচল। তার একটাই উত্তর- জানি না। সে চায়নি সহযোদ্ধারা তার মতো ধরা পড়ুক। প্রয়োজনে নির্যাতনে সে মরে যাবে, তবু অন্য মুক্তিযোদ্ধাদের বাচাতে হবে। তারপর টর্চার সেলে নিয়ে শওকতের ওপর চলে বর্বর নির্যাতন।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: রাজ্জাক
Evergreen Bangla Video 

Post Your Comments