ডিরেক্টর হচ্ছেন সুস্মিতা সেন

ডিরেক্টর হচ্ছেন সুস্মিতা সেন, যদিও তার তেমন কোনো ইচ্ছা ছিল না। তার অনেক দিনের স্বপ্ন যে, তার প্রডাকশন কম্পানি তন্ত্রা এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে তিনি বানাবেন রানি লক্ষ্মী বাইয়ের ওপর একটি মুভি। কারণ তার প্রডাকশন কম্পানিতে তিনি নিজের ভিশন অনুযায়ী মুভিটি মেকিং করতে পারবেন। ডিরেক্টর হিসেবে তিনি ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর কথা ভেবে রেখেছিলেন। কিন্তু তাকে পাওয়া আপাতত সম্ভব হচ্ছে না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, নিজেই মুভিটির ডিরেকশন দেবেন। তার সঙ্গে অ্যাসিস্টান্ট হিসেবে থাকবেন তার ভালো বন্ধু মুদাসসর আজিজ, যার মুভি দুলহা মিল গায়া-তে সুস্মিতা এখন কাজ করছেন। মুভির টাইটেল এখনো ঠিক না করা হলেও এর কাজ শিগগিরই শুরু হবে বলে জানা গেছে। উল্লেখ্য, সমপ্রতি ইনডিয়ার ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টর আমির খান মুভি ডিরেকশনে এসে পেয়েছেন ব্যাপক সাফল্য। তার ডিরেকশনে প্রথম মুভি তারে জামিন পার হয়েছে সুপার-ডুপার হিট। মুভিটিতে তিনি নিজেও লিড একটি রোলে ছিলেন। অন্যদিকে, পৃথিবী জুড়ে নারী ডিরেক্টরদের সংখ্যা যেখানে পুরুষ ডিরেক্টরদের তুলনায় অতি সামান্য, সেখানে ইনডিয়ায় সাফল্যের দিক দিয়ে অন্যতম ব্যতিক্রমী নাম কোরিওগ্রাফার থেকে ডিরেক্টর হওয়া ফারাহ খান, যার দুটি মুভিই ম্যায় হু না (২০০৪) এবং ওম শান্তি ওম (২০০৭) হয়েছে ব্লকবাস্টার হিট। এখন দেখার বিষয়, একদিকে অভিনেত্রী কাম ডিরেক্টর, অন্যদিকে নারী ডিরেক্টর হিসেবে কতোটুকু সফল হতে পারেন সুস্মিতা।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Video Tags:

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • site:video.evergreenbangla.com ডিরেক্টর-হচ্ছেন-সুস্মিতা (1)
  • সুস্মিতা (1)
Free Membership. Join Now!