টাকার কামড় মুভিতে শাবনূর

সন্ধানী কথাচিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে নতুন মুভি টাকার কামড়। মুভিটি পরিচালনা করছেন শওকত জামিল। এ মুভির মাধ্যমে তিনি বেশ কিছু দিন পর পরিচালনায় এলেন। ১১ ফেব্রুয়ারি এফডিসির ৯ নাম্বার ফ্লোরে জাকজমকপূর্ণভাবে মহরত অনুষ্ঠিত হয়। মহরতে উপস্থিত ছিলেন বেশ কিছু খ্যাতিমান পরিচালক, প্রযোজক, শিল্পী ও কলাকুশলী। শাবনূরের সঙ্গে এই প্রথমবারের মতো জুটি হয়ে এ মুভিতে অভিনয় করছেন নবাগত আসিফ রেজা। ইদানীং শাবনূরকে নতুন শিল্পীদের সঙ্গে জুটি বেধে কাজ করতে দেখা যাচ্ছে। শাবনূর এর আগে জুটি বেধেছিলেন এম এম সরকারের আত্মগোপন মুভিতে জায়েদ খানের সঙ্গে। শাবনূর অভিনীত সর্বশেষ ব্যবসা সফল মুভি কঠিন প্রেম। অনেক দিন পর শওকত জামিলের টাকার কামড় মুভিতে তিনি অভিনয় করতে পেরে আনন্দিত। শাবনূর ছাড়াও এ মুভিতে অভিনয় করছেন আলমগীর, চম্পা, শিমলাসহ অনেকে। সঙ্গীত আলি আকরাম শুভ। মুভির শুটিং দ্রুতগতিতে এগিয়ে চলছে।

Bangla Video Tags:

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • banglavideo (13)
  • shabnur (7)
  • shabnur video (3)
  • salMan shah (2)
  • shabnur 2008 (1)
  • banglamoviebangla (1)
  • bangla drama ittadi 2008 (1)
Free Membership. Join Now!

Bangla Blog