জাবিতে সুবচন নাট্য সংসদের নাটক খনা মঞ্চস্থ
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মুক্তমঞ্চে সোমবার রাতে মঞ্চস্থ হয়েছে খনা নাটকটি। জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্য পার্বণে সুবচন নাট্য সংসদ নাটকটি পরিবেশন করে। সামিনা লুৎফা নিত্রা রচিত ও মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি সুবচন নাট্য সংসদের ৩০তম প্রযোজিত নাটক। এক বিদুুষী খনা যার নাম লীলাবতী। তার গল্পটা অনেক পুরনো, কিংবদন্তীর ঘেরাটোপে বন্দি। তিনি এক বিদুষী জ্যোতিষী, স্বামী মিহিরও একই বৃত্তিধারী। শ্বশুর যশস্বী জ্যোতিষী বরাহ মিহির। পুত্রবধূর যশ, খ্যাতি ও বিদ্যার প্রভাব সন্দর্শনে বরাহের হীনমন্যতা ও ঈর্ষা প্রকাশ পায়। পুরুষের এ ঈর্ষাটুকু বোঝা ততোটা কঠিন নয়। কঠিন থাকেওনি। বরাহ মিহির দেউলানগরের রাজা ধর্মকেতুর রাজ জ্যোতিষী। বরাহের গণনা ভুল প্রমাণ করে লীলাবতী ধর্মকেতুর রাজসভায় পরিচিত হন এবং রাজসভাসদ পদও লাভ করেন।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সামিনা লুৎফা নিত্রা, মাহাবুব আলম লেমন, আসাদুল ইসলাম আসাদ, রুপা নাসরিন, সোনিয়া হাসান সুবর্ণা, আনসার আলী, মেহেদী হাসান সোহাগ, জয়নাল আবেদীন জয়, মেহেদী হাসান সোহাগ, আহসান হাবীব নাসিম, তামিমুর রহমান শামীম, উজ্জ্বল কবির হিমু, তানভীর আহমেদ ভূইয়া, পংকজ মজুমদার, রনি আলম লিমন, শাহ সালাউদ্দিন, খাইরুল ইসলাম মিরন প্রমুখ।
সূত্রঃ যায়যায়দিন।
No tag for this post.
Evergreen Bangla Video 
Post Your Comments