জাবিতে শেষ হলো ফিল্ম ফেস্টিভাল
‘উৎসবে মাতি আলোক নন্দনে, জয়গান গায় চৌত্রিশ বন্ধনে’ এ স্লোগানকে ধারণ করে জাবিতে শেষ হলো তিন দিনব্যাপী ফিল্ম ফেস্টিভাল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ৩৪তম ব্যাচ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে তারা এ ফেস্টিভালের আয়োজন করে। ইউনিভার্সিটির কেন্দ্রীয় অডিটরিয়ামে সোমবার থেকে প্রদর্শনী শুরু হয়। মুভি প্রদর্শনীর প্রথম দিন সোমবার দেখানো হয় চড়ুইভাতি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও সেরেনডিপিডি। দ্বিতীয় দিন মঙ্গলবার ছিল দিল চাহতা হ্যায়, র্যাস ও থ্রি হানড্রেড। তৃতীয় দিন বুধবার দেখানো হয় শুটার, ওয়ানটুথ্রি ও ন্যাশনাল ট্রেজার-২। প্রদর্শনীতে প্রতিদিন তিনটি শোতে মোট নয়টি মুভি দেখানো হয়।
সূত্রঃ যায়যায়দিন।
No tag for this post.
Evergreen Bangla Video 

Post Your Comments