চার বছর পর একসঙ্গে মৌ-জাহিদ

চার বছর পর জাহিদ হাসানের পরিচালনায় কাজ করলেন সাদিয়া ইসলাম মৌ। জাহিদের পরিচালনায় চার বছর আগে সর্বশেষ মৌ কাজ করেছিলেন বোকা মানুষ শীর্ষক নাটকে। আর সেই নাটকেও মৌয়ের বিপরীতে ছিলেন জাহিদ হাসান। আর এবার এই তারকা দম্পতি একসঙ্গে কাজ করলেন ইমদাদুল হক মিলনের রচনায় নাম চূড়ান্ত না হওয়া একটি টেলিফিল্মে। মৌকে নিয়ে কাজ করা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, অনেকদিন পর আবার মৌয়ের সঙ্গে কাজ করে মজা পেয়েছি। মূলত আমার উৎসাহেই মৌ কাজ করেছে। এ টেলিফিল্মের গল্পে জাহিদ হাসানকে জমিদার বাড়ির ছেলে হিসেবে দেখা যাবে। এদিকে আবারো হুমায়ূন আহমেদের মুভিতে কাজ করছেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদের নতুন মুভি আমার আছে জল-এ দর্শক তাকে দেখতে পাবেন। হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন মুভিতে জাহিদ হাসান সর্বশেষ কাজ করেছিলেন নয় বছর আগে। এ মুভিতে জাহিদ জামিল চরিত্রে অভিনয় করেছেন।

Bangla Video Tags: ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • Atopor Shuvo Bibaha (1)
  • shuvo bibaha (1)
  • Shuvo Bibaha - Bangla Movie (1)
  • Bangla Telefilm natok nolok Zahid Hasan mousumi (1)
  • চার বছর পর একসঙ্গে মৌ-জাহিদ (1)
  • shuvo bibaha movie song (1)
  • পর (1)
Free Membership. Join Now!

Bangla Blog