চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় ওয়ার্কশপ

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ট্র্যাব) আয়োজনে আগামী ২২-২৮ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী একটি চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এফডিসির অভ্যন্তরে ডিজিটাল শব্দ ভবনে ওই ওয়ার্কশপে চলচ্চিত্র নির্মাণ (চিত্রনাট্য রচনা, পরিচালনা, সম্পাদনা, চিত্রগ্রহণ) ও অভিনয়ে তাত্ত্বিক এবং ব্যবহারিক বিষয়ক প্রাথমিক ধারণা দেয়া হবে। ন্যূনতম এসএসসি পাস যে কোনো নারী ও পুরুষ ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে অফেরতযোগ্য ১০০ টাকার বিনিময়ে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। আবেদনকারীদের অফেরতযোগ্য দুই হাজার টাকার বিনিময়ে নিবন্ধন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ২১ ফেব্রুয়ারির মধ্যে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন-০১৯১১৭৮৫৯৬০ ও ০১৭১১৪৮৬৩৯৬ নাম্বারে। আবেদন ফরম প্রাপ্তি ও জমা দেয়ার স্থানগুলো : জুম, ৩৪ বিজয় নগর (চতুর্থ তলা) ও থিয়েটার কর্নার, বেইলি রোড, রমনা, ঢাকা।

সূত্রঃ যায়যায়দিন।

No tag for this post.

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

    Free Membership. Join Now!