চলচ্চিত্র উৎসবের আজ তৃতীয় দিন

Posted on: Wednesday, January 30th, 2008
Comments: 0 | 32 views

প্রথম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আজ তৃতীয় দিন। আজ প্রদর্শিত হবে ২২টি ছবি।

শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বেলা ১১টায় ইরানের সুগারল্যান্ড ও হয়ার ইজ মাই ফ্রেন্ডস হাউস, দুইটায় তুরস্কের ফিল ও ভারতে দামু, বিকেল চারটায় বাংলাদেশের ফাইভ ফিংগার পাপেট ও যুক্তরাষ্ট্রের ফ্লাইঅ্যাওয়ে হোম, সন্ধ্যা ছয়টায় নেদারল্যান্ডসের লস্ট কার্গো ও মালয়েশিয়ার মাখসিন প্রদর্শিত হবে।
একই ভেন্যুর সেমিনার হলে বেলা ১১টায় প্রদর্শিত হবে ভারতের সোনার কেল্লা।

ধানমন্ডি ৭ নম্বর সড়কের রুশ সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে বেলা ১১টায় রাশিয়ার দ্য স্মো মেইডেন, দুইটায় রাশিয়ার ডক্টর আইবালিত, চারটায় রাশিয়ার আলাদিন’স লিটল ল্যাম্প ও সন্ধ্যা ছয়টায় ভারতের হীরক রাজার দেশে প্রদর্শিত হবে।

ধানমন্ডি ৮এ সড়কের ইরান সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে আজকের সব ছবিই ইরানের। বেলা ১১টায় দ্য জার, দুইটায় হোয়াইট বেলুন এবং বিকেল চারটায় প্রদর্শিত হবে চিলড্রেন অব হেভেন।

ধানমন্ডি ৯ নম্বর সড়কের জার্মান সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে প্রদর্শিত হবে জার্মানির ছবি। বেলা ১১টায় আনা লুইস অ্যান্ড আন্তন, দুইটায় তথ্যচিত্র ড্যান্স অ্যান্ড ফ্লাই অব জয় ও দ্য লিটল ঘোস্ট, বিকেল চারটায় তথ্যচিত্র হিয়ার মি আউট ও ব্লাইন্ড ফ্লায়ারস, সন্ধ্যা ছয়টায় দ্য ফ্লাইং ক্লাসরুম প্রদর্শিত হবে।

সূত্রঃ প্রথম আলো।

Leave a Reply

Bangla Video : Incoming search terms