এস এ হক অলীকের নতুন নাটক মেঘের সাথে আড়ি

খ্যাতনামা পরিচালক এস এ হক অলীকের রচনা ও পরিচালনায় তৈরি হয়েছে নাটক মেঘের সাথে আড়ি। করুণার পাত্র না থেকে অন্ধত্বের মাঝে বাস্তবতাকে জয় করার আবেগপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের ধূম্রজালে আবর্তিত হয়েছে এ গল্প। নাটকের গল্প এ রকম যে, সদ্য পত্রিকায় যোগ দেয়া এক রিপোর্টার একটি অন্ধ স্কুলে আসেন রিপোর্ট করার উদ্দেশ্যে। এসে পরিচয় হয় নিলা ম্যাডামের সঙ্গে। তিনি ওই স্কুলের টিচার। জীবন সম্পর্কে তার ধারণাগুলো যখন কাগজবন্দি করছিলেন রিপোর্টার তখনই দেখা হয় ছায়ার সঙ্গে। মেয়েটির সৌন্দর্য এমনভাবে ছাপিয়ে পড়ছিল যেন তার অন্ধত্ব অতি সামান্যই মনে হচ্ছিল। এরই মধ্যে পরিচয় হয় রিপোর্টারের সঙ্গে। পরিচয় থেকে পরিণয় কিন্তু বাদ সাধেন স্কুলের ম্যাডাম নিলা তার জীবনে ঘটে যাওয়া ঘটনার বাস্তবতার নিরিখে। তার ধারণা অন্ধদের মানুষ করুণা করে ভালোবাসে, বিয়ে করে সংসারও বাধে কিন্তু বাস্তবতা যখন মুখোমুখি হয় তখন ভালোবাসা থাকে না, থাকে শুধু করুণা। সুতরাং জেনে-শুনে করুণার পাত্র হয়ে বেচে থাকার কোনো মানে হয় না। এস এ হক অলীকের পরিচালনায় অর্কি প্রোডাকশনের ব্যানারে নাটকটিতে অভিনয় করেছেন টনি ডায়েস, তিশা, নীরব, সোহেল খান, কুমকুম হাসান, সীমান্ত দোলন প্রমুখ।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Video Tags:

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

Bangla Blog