এসেই কর্মশালা শুরু করলেন পার্থপ্রতিম মজুমদার

Posted on: Wednesday, January 30th, 2008
Comments: 0 | 42 views

ফ্রান্স থেকে প্রায় চার বছর পর দেশে এসেছেন মূকাভিনয়শিল্পী পার্থপ্রতিম মজুমদার। এসেই তিনি শুরু করেছেন এ কর্মশালার। কর্মশালায় এখন তিনি থিয়েটার আরামবাগের ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন।

পার্থপ্রতিম মজুমদার বলেন, ‘আমি এসেছি লাং ফাউন্ডেশনের আমন্ত্রণে। একুশে ফেব্রুয়ারি থেকে এখানে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান হবে। আমার অনুষ্ঠান দিয়ে তারা নাগরিকদের সচেতন করতে চাচ্ছে। তারা দেখেছে, নিঃশ্বাস-প্রশ্বাসের সঙ্গে মূকাভিনয়ের চমৎকার মিল রয়েছে। লাং ফাউন্ডেশন কাজ করছে বক্ষব্যাধি নিয়ে। যাদের হাঁপানি ও ফুসফুসে সমস্যা আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়; যাদের বহু রকমের বক্ষব্যাধি আছে; লাং ফাউন্ডেশন তাদের সেগুলো সম্পর্কে সতর্ক করতে চায়। মূকাভিনয়শিল্পী হিসেবে আমাকে মানুষ চেনে এবং মানুষ গভীরভাবে এই মূকাভিনয় দেখে, তাই আমাকে আমন্ত্রণ করেছে তারা। আর আমিও দেখলাম, এ দেশেই আমার বেড়ে ওঠা; আমি যা শিখেছি, তিন-চার বছর পরপর এসে সেগুলো এ দেশের মানুষকে শেখাতে পারি। এটাও আমার একটা শান্তি।’

থিয়েটার আরামবাগের সদস্যদের নিয়ে কর্মশালা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবারই আমি ঢাকায় এসে বিভিন্ন দলের হয়ে কর্মশালার কাজ করি। এবার করছি থিয়েটার আরামবাগের ছেলেমেয়েদের নিয়ে।’

তিনি আরও বলেন, ‘ধূমপানকে অনেকেই ্নার্ট ভাবেন। কিন্তু ধূমপান যে স্বাস্থ্যের জন্য কত বড় হুমকি-তা আমরা বিভিন্ন অঙ্গভঙ্গি ও অভিনয়ের মধ্য দিয়ে দেখাব।’ তিনি জানান, এই সফরে আরও কয়েকটি কর্মশালায় তিনি অংশ নেবেন। পার্থপ্রতিম মজুমদার বলেন, ‘আমি এখন মাইম-বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছি। ৮ ফেব্রুয়ারি অ্যাড ক্লাবের হয়ে মডেলিং-বিষয়ক কর্মশালা করব।

সূত্রঃ প্রথম আলো।

Leave a Reply

Bangla Video : Incoming search terms

  • mostafa sarwar faruki (1)