এরই নাম ভালোবাসা মুভির সেন্সর বাতিল ও আদালতের স্টে অর্ডার
নিরঞ্জন বিশ্বাস পরিচালিত এরই নাম ভালোবাসা মুভিটি ১১ জানুয়ারি মুক্তি পায়। মুভিতে অশ্লীলতা না থাকলেও ১০ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড অভিযোগের ভিত্তিতে ইনডিয়ান পরিণাম মুভির সঙ্গে এর আংশিক মিল খুজে পায়। তাই নকলের দায়ে সেন্সর বোর্ড এরই নাম ভালোবাসা মুভিটি সেন্সর সনদপত্র সাময়িকভাবে বাতিল করে। কিন্তু সেন্সর বোর্ড মুভিটি নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি মুভির সংশ্লিষ্ট কাউকে জানায়নি। এতে মুভিটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে মুভিটি আদালতের স্টে অর্ডার নিয়ে সারা দেশব্যাপী প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। এ বিষয়ে ফিল্মপাড়ায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মুভির পরিচালক নিরঞ্জন বিশ্বাস বলেন, আমি নকল মুভি নির্মাণ করিনি। এছাড়া পরিণাম মুভিটি আমি দেখিনি। কোনো মুভির সঙ্গে অন্য মুভির আংশিক মিল থাকতেই পারে। তাই বলে সেন্সর বোর্ড মুভিটি সাময়িক স্থগিত করায় আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্সর বোর্ড এ বিষয়টি যদি আরো আগে জানাতো তাহলে এতো ক্ষতি হতো না।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Ferdous, ফেরদৌস
Evergreen Bangla Video 
Post Your Comments